ক্ষমতার দাপট, সম্পদের পাহাড় ও পতনের পরিণতি—রাজনৈতিক বাস্তবতার কঠিন।

Photo Collected

অনলাইন ডেস্ক, আরটিইউ নিউজ
তা কি হইবে এখন? পলাতক হাসিনা দিল্লীতে তার প্রাসাদেই থাকবে আর তার সুপুত্র কান্ধে ক্যামেরা আর বান্ধবী নিয়ে তোমাগো সামনে ওয়াইন খাবে, মাস্তি করবে, একদেশ থিকা আরেক দেশে ট্রিপ দিবে। যেগুলা এমপি মন্ত্রী ছিলো, তারা ক্ষমতায় থাকতে দেশ-বিদেশে এমন সম্পদের পাহাড় তৈরী করছে যে আগামী ২/৩ প্রজন্মও শেষ করতে পারবেনা।
আর তুমি সলু মিয়ার পুত কলু, জমি-গয়না বেইচ্যা কোন একভাবে বিদেশ গেলা ডিসি-ওসি'গিরি করতে, কিন্তু সেইটাও সহ্য হইলোনা, পার্টি অফিস পাবলিক টয়লেট কেন হইলো সেই ক্ষোভে এক নারীর উপ্রে ঝাঁপাইয়া পড়লা। আর তারপর? পুলিশে খুঁজবে এখন, পলাইয়াও সুবিধা করতে পারবানা, বেশি হইলে ভ্যাটিকানের সামনে রাস্তায় বইসে মোজা বিক্রি বা আন্ডার গ্রাউন্ডে সুভ্যেনির। দেশে ফিরাও যে শান্তিতে থাকবা সেই উপায় তো নাই, আর তোমার বাপ সলু মিয়ারও তেমন মুরোদ নাই জমি-সোনা তো আগেই বেচা দিছে। মামা চালায় দেশি-টেসলা আর চাচায় করে মুদি দোকান। তোমারে টানবে কে?
তাই কথায় বলে, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না।











