জনস্বাস্থ্যের আড়ালে নোংরা রাজনীতি, ছড়ানো হচ্ছে চরম অসত্য তথ্য

বাংলাদেশে আন্তর্জাতিক ভ্যাকসিন জোট (গ্যাভি)-র সহায়তায় টিকা ক্রয়ের প্রচলিত প্রক্রিয়ায় পরিবর্তন এবং নিজস্ব সক্ষমতা বাড়াতে আন্তর্জাতিক দরপত্র (টেন্ডার) ডাকার সিদ্ধ

News

Photo Collected


অনলাইন ডেস্ক

অনলাইন ডেস্ক, আরটিইউ নিউজ

প্রকাশ:

বাংলাদেশে আন্তর্জাতিক ভ্যাকসিন জোট (গ্যাভি)-র সহায়তায় টিকা ক্রয়ের প্রচলিত প্রক্রিয়ায় পরিবর্তন এবং নিজস্ব সক্ষমতা বাড়াতে আন্তর্জাতিক দরপত্র (টেন্ডার) ডাকার সিদ্ধান্তের পর থেকেই সাবেক অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে সুপরিকল্পিত অপপ্রচার ও বিতর্ক তৈরির চেষ্টা চলছে বলে এক বিস্ফোরক ফেসবুক পোস্টে দাবি করেছেন সিনিয়র স্বাস্থ্য সাংবাদিক আজাদুল ইসলাম আদনান।

তার দাবি, আন্তর্জাতিক টেন্ডারে গেলে বাংলাদেশের ১৮ থেকে ২০ শতাংশ অর্থ সাশ্রয় হতো—এমন পর্যালোচনার পরই একটি বিশেষ আন্তর্জাতিক মহল ও তাদের দেশীয় সুবিধাভোগীরা অন্তর্বর্তীকালীন সরকারের স্বাস্থ্য খাত ও প্রধান উপদেষ্টা ড. ইউনূসকে কাঠগড়ায় দাঁড় করাতে মাঠে নেমেছে।

ইউনিসেফের ‘মিডলম্যান’ বাণিজ্য ও শতকোটি টাকার সাশ্রয়

সাংবাদিক আদনান তাঁর পোস্টে জানান, ২০২০ সালের পর থেকে বাংলাদেশ গ্যাভি থেকে অর্ধেক টিকা বিনামূল্যে পেলেও বাকি অর্ধেক কিনে আসছে। এই কেনাকাটা শুরু থেকেই সরাসরি থার্ড পার্টি হিসেবে ইউনিসেফের মাধ্যমে করা হতো। যেহেতু ইউনিসেফ নিজে টিকা উৎপাদন করে না, বরং ভায়া বা ‘মিডলম্যান’ হিসেবে কাজ করে, তাই তাদের একটি নির্দিষ্ট লভ্যাংশ দিতে হয়।

হিসাব অনুযায়ী, গত ৫ বছরে টিকা ক্রয়ে যদি ৪ হাজার কোটি টাকা ব্যয় হয়ে থাকে, তবে আন্তর্জাতিক টেন্ডার না করার কারণে বাংলাদেশের অতিরিক্ত প্রায় ৮০০ কোটি টাকা বেশি খরচ হয়েছে। অন্তর্বর্তী সরকার এই সাশ্রয়ের লক্ষ্যে আন্তর্জাতিক টেন্ডারের সিদ্ধান্ত নিলে দীর্ঘদিনের এই একচেটিয়া ব্যবসায়িক মডেলে বড় ধাক্কা লাগে। এই সিদ্ধান্ত নস্যাৎ করতে এবং রাজনৈতিক বা ভবিষ্যৎ সরকারকে চাপে রাখতেই মূলত ‘টিকা সংকট’ ও ‘হামে মৃত্যুর’ উসকানি দিয়ে সর্বোচ্চ মাত্রার বিতর্ক তৈরির চেষ্টা চালানো হচ্ছে বলে তিনি উল্লেখ করেন।

হামের টিকা সংকট কি আদেও ছিল?

পোস্টে সাংবাদিক আদনান স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীন সম্প্রসারিত টিকাদান কর্মসূচি (ইপিআই)-এর বরাত দিয়ে স্পষ্ট জানান, দেশে হামের টিকার কোনো সংকট কখনোই ছিল না। ২০২৫ সালের সেপ্টেম্বরের ক্যাম্পেইনের জন্য অন্তর্বর্তীকালীন সরকার ২ কোটি টিকা রেখে গিয়েছিল, যা বর্তমানে চলমান ক্যাম্পেইনে সফলভাবে দেওয়া হচ্ছে। অথচ খোদ বর্তমান সরকারের স্বাস্থ্যমন্ত্রী পর্যন্ত "অন্তর্বর্তী সরকারের সময়ে একটা টিকাও ছিল না"—এমন অসত্য তথ্য দিয়ে যাচ্ছেন, যা চরম বিভ্রান্তিকর।

সেমিনারের নামে ‘নোংরা পলিটিক্স’ ও ধর্মীয় বিদ্বেষ

সম্প্রতি হামের বিষয়টিকে ঢাল বানিয়ে অন্তর্বর্তী সরকার, ড. ইউনূস ও জুলাই গণঅভ্যুত্থানের বিরোধিতাকারীদের একটি সুনির্দিষ্ট প্রোগাম কাভার করার অভিজ্ঞতাও শেয়ার করেন এই সাংবাদিক। তিনি জানান, সেই প্রোগ্রামে কোনো অভিজ্ঞ চিকিৎসক, জনস্বাস্থ্যবিদ বা টিকা বিশেষজ্ঞ ছিলেন না। পুরো আয়োজনটি ছিল মূলত হামের সব মৃত্যু ও টিকা না কেনার মিথ্যা অভিযোগ তুলে সাবেক স্বাস্থ্য উপদেষ্টাসহ ড. ইউনূসের ফাঁসি চাওয়ার এক নোংরা মঞ্চ।

তিনি অভিযোগ করেন, ওই অনুষ্ঠানে প্রবীণ সাংবাদিক মাসুদ কামাল, জ ই মামুন এবং মেহের আফরোজ শাওন হাম নিয়ে চরম অসত্য ও ভুলভাল তথ্য দিয়ে গেছেন। শুধু তাই নয়, জনস্বাস্থ্যের এই প্রোগ্রামটিতে অপ্রাসঙ্গিকভাবে মাদ্রাসা ও মসজিদ নিয়ে চরম বিদ্বেষমূলক আলোচনা করা হয়। সাংবাদিক জ ই মামুন বলেন, "আগে রিকশার পেছনে লেখা থাকত আপনার সন্তানকে স্কুলে পাঠান, এখন লেখা থাকে মাদ্রাসায়।" অন্যদিকে মেহের আফরোজ শাওন দাবি করেন, "মসজিদ ও ওয়াজ মাহফিলে কোথাও পজিটিভ কিছু আলোচনা হয় না।"

সিনিয়র এই সাংবাদিকের মতে, ইউনূস সরকারের প্রান্তিক স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়ার মতো ব্যর্থতা নিয়ে সমালোচনা হতেই পারে, কিন্তু আন্তর্জাতিক সিন্ডিকেটের স্বার্থরক্ষা করতে গিয়ে এবং লাভের গুড় খাওয়া কতিপয় সুবিধাভোগীদের টিকিয়ে রাখতে এভাবে অসত্য তথ্য দিয়ে কুৎসিত নোংরামি কোনোভাবেই মেনে নেওয়া যায় না।

পিপল/এনটি


সর্বশেষ সংবাদ

সম্পর্কিত সংবাদ