অন্ধদেশে চশমা বিক্রি? প্রচারের আলো দূরে ঠেলে নিজ জন্মভূমি চট্টগ্রামের বন্যার্তদের পাশে দাঁড়িয়েছেন ড. মুহাম্মদ ইউনুস। জানুন ওঁর নিভৃত দেশপ্রেমের গল্প।

Photo Collected

অনলাইন ডেস্ক, আরটিইউ নিউজ
বিশেষ প্রতিনিধি : চট্টগ্রামে সাম্প্রতিক ইতিহাসের অন্যতম ভয়াবহ বন্যা চলছে। যখন লাখ লাখ মানুষ পানিবন্দি হয়ে মানবেতর জীবনযাপন করছেন, তখন কোনো রকম প্রচার-প্রচারণা ছাড়াই নিজ জন্মভূমি চট্টগ্রামের বানভাসী মানুষের পাশে দাঁড়িয়েছেন নোবেলজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনুস। আন্তর্জাতিক অঙ্গনে নিজের প্রভাব ও ভাবমূর্তি ব্যবহার করে তিনি দেশের ইতিহাসের অন্যতম বৃহৎ বেসরকারি ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রম পরিচালনা করছেন, যা স্থানীয় মানুষের মাঝে রীতিমতো বিস্ময় সৃষ্টি করেছে।
আন্তর্জাতিক তহবিল ও বিশাল কর্মযজ্ঞ
ড. ইউনুসের একক প্রচেষ্টায় চট্টগ্রামের বন্যার্তদের সহায়তায় এগিয়ে এসেছে বিশ্বের শীর্ষস্থানীয় দেশগুলো। ইউএসএ, ফ্রান্স, সুইডেন, সুইজারল্যান্ড এবং নরওয়ে থেকে তিনি প্রায় ১০ হাজার কোটি টাকার বিশাল তহবিল সংগ্রহ করেছেন, যা বর্তমানে মাঠপর্যায়ে বানভাসী মানুষের কল্যাণে ব্যয় হচ্ছে। এখানেই শেষ নয়, ইতালি, পোল্যান্ড এবং ডেনমার্ক থেকে আরও ৩ হাজার কোটি টাকা আনার প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে রয়েছে।
মাঠপর্যায়ে গ্রামীণ ব্যাংক ও সহযোগীদের তৎপরতা
বন্যার্তদের মুখে অন্ন ও হাতে ওষুধ পৌঁছে দিতে মাঠে নেমেছেন গ্রামীণ ব্যাংকের হাজার হাজার কর্মকর্তা-কর্মচারী। মাঠপর্যায়ের চিত্র দেখে জানা যায়:
খাদ্য ও চিকিৎসা: গ্রামীণ ব্যাংকের কর্মীরা কেউ রান্নার কাজ করছেন, কেউ দুর্গম এলাকায় খাবার পৌঁছে দিচ্ছেন, আবার কেউ ঔষধপত্র বিতরণ করছেন।
নারী স্বাস্থ্যসেবা: সাবেক স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগমের নেতৃত্বে বন্যাকবলিত নারীদের বিশেষ স্বাস্থ্যসেবা প্রদানে একটি দল অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে।
দ্বারে দ্বারে চিকিৎসাসেবা: ইউনুস সেন্টারের একঝাঁক চৌকস কর্মকর্তার সাথে ইউরোপ থেকে আসা বিশেষ চিকিৎসক দল নিয়ে বন্যার্তদের দ্বারে দ্বারে ঘুরে চিকিৎসা দিচ্ছেন ডা. তাসনিম জারা।
তদবির ও কূটনৈতিক যোগাযোগ: আন্তর্জাতিক মহল থেকে আরও বড় তহবিল সংগ্রহের জন্য নিরলস কাজ করে যাচ্ছেন ইউনুস সেন্টারের নির্বাহী পরিচালক লামিয়া মোরশেদ।
হাটহাজারী থেকে সরাসরি সমন্বয়
ছিয়াশি বছর বয়সেও ড. মুহাম্মদ ইউনুস ক্লান্তিহীনভাবে কাজ করে যাচ্ছেন। বর্তমানে তিনি সার্বক্ষণিকভাবে চট্টগ্রামে অবস্থান করছেন। নিজের উপজেলা হাটহাজারীতে একটি কেন্দ্রীয় ‘কন্ট্রোল রুম’ স্থাপন করে তিনি ‘ইউনুস সেন্টার’-এর এই সুবিশাল বন্যা-মোকাবেলা কার্যক্রম নিজেই সমন্বয় করছেন। এই বয়সেও তিনি চব্বিশ ঘণ্টার মধ্যে মাত্র সাড়ে তিন ঘণ্টা ঘুমাচ্ছেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
"চট্টগ্রামের বন্যাপ্লাবিত অঞ্চলে ওঁর কর্মযজ্ঞের কথা শুনে চক্ষু রীতিমতো চড়কগাছ হওয়ার মতো অবস্থা। নিজ এলাকার বানভাসী মানুষদের জন্য তিনি যা করে চলছেন, তা সত্যিই অভাবনীয়।" — নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক বাসিন্দা।
প্রচারবিমুখ দেশপ্রেমিক
এত বড় কর্মযজ্ঞ চললেও ড. ইউনুস বা তাঁর সহযোগীরা কেউ প্রচারের আলোয় আসতে ইচ্ছুক নন। ড. ইউনুস কঠোরভাবে নির্দেশ দিয়েছেন যেন এই কার্যক্রমের কোনো ছবি বা তথ্য ফেসবুক বা সামাজিক যোগাযোগ মাধ্যমে দিয়ে বাহবা কুড়ানোর চেষ্টা না করা হয়। ডা. তাসনিম জারাও নিজের কার্যক্রমের প্রচার এড়িয়ে চলছেন। দুঃখজনকভাবে, মূলধারার গণমাধ্যমগুলোতেও এই বিশাল মানবিক উদ্যোগের খবর সেভাবে উঠে আসছে না।
প্রচারের মোহ ছেড়ে এই মহাজাগতিক মানুষটি যেভাবে দেশের ক্রান্তিলগ্নে ঝাঁপিয়ে পড়েছেন, তা দেখে বর্তমান প্রজন্ম নতুন করে উপলব্ধি করছে—কেন বিশ্ব বরেণ্যরা তাঁকে শান্তিতে নোবেল পুরস্কারে ভূষিত করেছিলেন। নিজ দেশের প্রতি এই নিভৃত ভালোবাসা ও দায়বদ্ধতা অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে।
কেএইচ











