চার ফ্লাইট দিয়ে ১৬ ডিসেম্বর চালু হচ্ছে থার্ড টার্মিনাল

বিজয় দিবস উপলক্ষে আগামী ১৬ ডিসেম্বর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনালের কার্যক্রম সীমিত পরিসরে শুরু হতে যাচ্ছে। উদ্বোধনী দিনে চারটি ফ্লাইট পরিচালনার মাধ্যমে যাত্রা শুরু করবে বহুল প্রতীক্ষিত এই টার্মিনাল।

News

ছবিঃ সংগ্রহীত


অনলাইন ডেস্ক

অনলাইন ডেস্ক, আরটিইউ নিউজ

প্রকাশ:

সোমবার (২৩ নভেম্বর) দুপুরে সচিবালয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে এসব তথ্য জানান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।

মন্ত্রী বলেন, ১৬ ডিসেম্বর প্রথমে চারটি ফ্লাইট দিয়ে থার্ড টার্মিনালের কার্যক্রম শুরু হবে। পর্যায়ক্রমে ফ্লাইটের সংখ্যা বাড়ানো হবে। বিমান বাংলাদেশ এয়ারলাইনস, সিঙ্গাপুর এয়ারলাইনসসহ অন্যান্য এয়ারলাইনসের ফ্লাইট দিয়ে প্রাথমিক কার্যক্রম শুরু করার পরিকল্পনা রয়েছে।

থার্ড টার্মিনাল পুরোপুরি চালু হতে কত সময় লাগবে, এমন প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, পূর্ণাঙ্গভাবে বিমানবন্দরটির কার্যক্রম চালু করতে সর্বোচ্চ ১৪ মাস সময় লাগতে পারে।

এ সময় ফিজিবিলিটি স্টাডির বিষয় উল্লেখ করে তিনি বলেন, সমীক্ষায় দেখা গেছে, ১০০ কিলোমিটারের মধ্যে নতুন বিমানবন্দরের প্রয়োজন নেই। পাশাপাশি আগামী ১৫ বছরের মধ্যে আরেকটি বিমানবন্দর নির্মাণ করাও কঠিন। তাই সংশ্লিষ্ট শর্ত মেনে নেওয়া হয়েছে। তবে এতে বাংলাদেশ খুব বেশি পিছিয়ে পড়বে না বলেও মন্তব্য করেন তিনি।

এদিকে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর উদ্বোধনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন বিমানমন্ত্রী। প্রধানমন্ত্রীর কাছ থেকে সময় নিয়ে বিমানবন্দরটি উদ্বোধন করা হবে। তবে আগামী ১ ডিসেম্বর এটি উদ্বোধন হচ্ছে না বলে স্পষ্ট করেন তিনি।

সর্বশেষ সংবাদ

সম্পর্কিত সংবাদ