সম্প্রতি ববি হাজ্জাজসহ বর্তমান সময়ের প্রভাবশালী নেতাদের পাশে দাঁড়িয়েও তাকে ছবি তুলতে দেখা গেছে। এ প্রসঙ্গে ফাহাদ তার পোস্টে লিখেন, "হতে পারে কেউ তাকে নিয়ে গেছে,

Photo Collected

অনলাইন ডেস্ক, আরটিইউ নিউজ
ফেসবুকে মোহাম্মদ ফাহাদ নামক এক ব্যক্তির একটি পোস্ট সম্প্রতি চাঞ্চল্য সৃষ্টি করেছে। পোস্টে তিনি প্রশ্ন তুলেছেন, রাজনৈতিক পটপরিবর্তন হলেও কিছু সুবিধাবাদী মুখ কীভাবে সবসময় ক্ষমতার কেন্দ্রবিন্দুতে অবস্থান করে?
মোহাম্মদ ফাহাদ তার পোস্টে উল্লেখ করেন, "এই মেয়েগুলো মন্ত্রীদের পাশে কীভাবে যায়? আগে আওয়ামী লীগের মন্ত্রীর সঙ্গে দেখা যেত, এখন দেখা যাচ্ছে বিএনপির নেতাদের সঙ্গে।"
তথ্যমতে, মেয়েটির নাম সুমিয়া নদী। তার বাড়ি বরিশাল বিভাগের ভোলা জেলায় এবং তার বাবা একজন মাদ্রাসা শিক্ষক। জানা গেছে, আওয়ামী লীগ সরকারের আমলে দলটির প্রভাবশালী এমপি ও মন্ত্রীদের সঙ্গে তার ব্যাপক ঘনিষ্ঠতা ছিল। বিশেষ করে ভোলা-৩ আসনের সাবেক এমপি নুরুন্নবী চৌধুরী শাওন, ভোলা-২ আসনের এমপি আলী আযম মুকুল, তোফায়েল আহমেদের ভাগ্নে বিপ্লব এবং সাবেক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকসহ শীর্ষ পর্যায়ের নেতাদের সাথে তাকে প্রায়ই দেখা যেত।

সম্প্রতি ববি হাজ্জাজসহ বর্তমান সময়ের প্রভাবশালী নেতাদের পাশে দাঁড়িয়েও তাকে ছবি তুলতে দেখা গেছে। এ প্রসঙ্গে ফাহাদ তার পোস্টে লিখেন, "হতে পারে কেউ তাকে নিয়ে গেছে, কিন্তু মন্ত্রীদের এখন অনেক বেশি সতর্ক থাকা উচিত। সবার সঙ্গে ছবি তোলা থেকে বিরত থাকা প্রয়োজন।"
আওয়ামী লীগের শাসনামলে যারা বিভিন্ন সুযোগ-সুবিধা ভোগ করেছে, তারা কীভাবে রাতারাতি রাজনৈতিক খোলস বদলে বিএনপির নেতাদের কাছাকাছি পৌঁছে যাচ্ছে, তা নিয়ে জনমনে বিস্ময় ও ক্ষোভ সৃষ্টি হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ক্ষমতার বলয়ে থাকা ব্যক্তিদের উচিত এই ধরনের অনুপ্রবেশকারীদের ব্যাপারে আরও সচেতন হওয়া।
পিপল/এনটি











