রোহিঙ্গাদের নিরাপদ ও সম্মানজনক প্রত্যাবাসন নিশ্চিত করতে আন্তর্জাতিক সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নিউইয়র্কে জুলি বিশপের সঙ্গে বৈঠক করেন তিনি...

Photo Collected

অনলাইন ডেস্ক, আরটিইউ নিউজ
মিয়ানমারে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও সম্মানজনক প্রত্যাবাসন নিশ্চিত করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে অংশ নিতে নিউইয়র্ক সফরে থাকা প্রধানমন্ত্রীর সঙ্গে মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) জাতিসংঘ মহাসচিবের মিয়ানমারবিষয়ক বিশেষ দূত জুলি বিশপ সৌজন্য সাক্ষাৎ করেন। নিউইয়র্কের হায়াত গ্র্যান্ড সেন্ট্রাল হোটেলে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে দীর্ঘদিনের রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান এবং সংকট নিরসনে আন্তর্জাতিক সম্প্রদায়ের কার্যকর ভূমিকা নিয়ে আলোচনা হয়। প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের নিজ ভূমিতে নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের জন্য আন্তর্জাতিক সহযোগিতার প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব দেন।
জাতিসংঘের তথ্য অনুযায়ী, রোহিঙ্গা সংকটের মূল কারণ মোকাবিলা এবং স্বেচ্ছামূলক, নিরাপদ, সম্মানজনক ও টেকসই প্রত্যাবাসনের পরিবেশ তৈরিতে আন্তর্জাতিক সহযোগিতা অব্যাহত রাখার প্রয়োজন রয়েছে।
এদিকে নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে বিশ্বব্যাংক গ্রুপের প্রেসিডেন্ট অজয় বাঙ্গার সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখানে বাংলাদেশের উন্নয়ন অগ্রাধিকার, অর্থনৈতিক অগ্রগতি এবং উন্নয়ন কর্মকাণ্ডে বিশ্বব্যাংকের সহযোগিতা আরও জোরদার করার বিষয়ে আলোচনা হয়। ভবিষ্যতে দুই পক্ষের অংশীদারত্বের ক্ষেত্র বাড়ানোর সম্ভাবনাও বৈঠকে উঠে আসে।
পিপল/এএইচ












