১১ দলের ঢাকা–রংপুর লংমার্চ শুরু মানিক মিয়া এভিনিউ থেকে

সাত দফা দাবিতে ১৯ সেপ্টেম্বর মানিক মিয়া এভিনিউ থেকে ঢাকা-রংপুর লংমার্চের ডাক দিয়েছে ১১ দলীয় ঐক্য। সংবাদ সম্মেলনে বিস্তারিত জানালেন হামিদুর রহমান আজাদ...

News

Photo Collected


অনলাইন ডেস্ক

অনলাইন ডেস্ক, আরটিইউ নিউজ

প্রকাশ:

গণভোটের রায় বাস্তবায়নসহ সাত দফা দাবিতে আগামী ১৯ সেপ্টেম্বর থেকে রাজধানী ঢাকা থেকে রংপুর অভিমুখে লংমার্চ কর্মসূচির ঘোষণা দিয়েছে ১১ দলীয় ঐক্য। রাজধানীর মানিক মিয়া এভিনিউ থেকে এই কর্মসূচি আনুষ্ঠানিকভাবে শুরু হবে।

রোববার (১৩ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার বাসভবনে অনুষ্ঠিত ১১ দলীয় ঐক্যের সমন্বয় কমিটির বৈঠক শেষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচির বিষয়টি নিশ্চিত করেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও জোটের সমন্বয়ক হামিদুর রহমান আজাদ।

ঘোষিত কর্মসূচি অনুযায়ী, ১৯ সেপ্টেম্বর সকাল ৭টায় মানিক মিয়া এভিনিউতে নেতা-কর্মী ও সমর্থকেরা জমায়েত হবেন এবং সকাল ৮টায় সেখান থেকে রংপুরের উদ্দেশ্যে লংমার্চ শুরু হবে। যাত্রাপথে গাজীপুর, টাঙ্গাইল, সিরাজগঞ্জ, বগুড়া ও গাইবান্ধায় মোট পাঁচটি পৃথক পথসভা অনুষ্ঠিত হবে। পরবর্তীতে রংপুর জেলা স্কুল মাঠে একটি বড় সমাবেশের মাধ্যমে এ কর্মসূচি সমাপ্ত হবে।

সংবাদ সম্মেলনে হামিদুর রহমান আজাদ বলেন, "জনগণ যা চায়, তাদের সেই ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে বিরোধী দল মাঠে নেমেছে। এর আগে গত ৫ সেপ্টেম্বর আমাদের ঢাকা–চট্টগ্রাম লংমার্চে সাধারণ মানুষের যে অভূতপূর্ব সাড়া পাওয়া গেছে, তা আমাদের প্রত্যাশাকেও ছাড়িয়ে গেছে।" তিনি আরও জানান, শুরুতে তাদের দাবি ছয়টি থাকলেও পরবর্তীতে চাঁদাবাজি ও দুর্নীতি বন্ধের বিষয়টি অন্তর্ভুক্ত করে এটিকে সাত দফা দাবিতে উন্নীত করা হয়েছে।

সংবাদ সম্মেলনে জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারী জানান, সমন্বয় কমিটির বৈঠকে ঢাকা-চট্টগ্রাম লংমার্চের সফলতা পর্যালোচনার পাশাপাশি আগামী ঢাকা-রংপুর লংমার্চ সুশৃঙ্খল ও সফলভাবে বাস্তবায়নের ওপর জোর আলোচনা হয়েছে।

বৈঠক ও সংবাদ সম্মেলনে ১১ দলীয় ঐক্যের শীর্ষপর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন

পিপল/এএইচ

সর্বশেষ সংবাদ

সম্পর্কিত সংবাদ