সরকারি কর্মকর্তাদের কেউ আ.লীগের সঙ্গে যুক্ত কি না, নজরদারিতে রাখা হচ্ছে: তথ্য উপদেষ্টা

চাকরিরত অবস্থায় প্রজাতন্ত্রের কোনো কর্মকর্তা-কর্মচারী কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে যুক্ত আছেন কি না, তা সরকার নজরদারিতে রেখেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা জাহেদ উর রহমান।

News

ছবিঃ সংগ্রহীত


অনলাইন ডেস্ক

অনলাইন ডেস্ক, আরটিইউ নিউজ

প্রকাশ:

প্রজাতন্ত্রের কর্মরত কোনো কর্মকর্তা-কর্মচারী কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে যুক্ত আছেন কি না, তা সরকার নজরদারিতে রেখেছে। এ বিষয়ে সরকারের নিজস্ব ব্যবস্থা ও তথ্য সংগ্রহের একাধিক উপায় রয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা জাহেদ উর রহমান।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সচিবালয়ে সরকারের সার্বিক কর্মকাণ্ড তুলে ধরতে আয়োজিত সাপ্তাহিক সংবাদ ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

তথ্য অধিদপ্তরের সম্মেলনকক্ষে আয়োজিত এ ব্রিফিংয়ে তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদ এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ড. মো. আলম মোস্তফা উপস্থিত ছিলেন।

কর্মরত অবস্থায় রাজনৈতিক সম্পৃক্ততা নিয়ে সতর্কতা

সরকারি কর্মকর্তাদের দলীয় সম্পৃক্ততার বিষয়ে এক প্রশ্নের জবাবে জাহেদ উর রহমান বলেন, দীর্ঘদিন আওয়ামী লীগ ক্ষমতায় থাকায় অনেক মানুষ দলটির সঙ্গে যুক্ত ছিলেন। এটি নিজে কোনো সমস্যা নয়। প্রজাতন্ত্রের কর্মচারীরা তাঁদের দায়িত্বও পালন করছেন।

তবে কর্মরত অবস্থায় কোনো কর্মকর্তা-কর্মচারী দলটির সঙ্গে যুক্ত থাকলে তা গুরুতর বিষয় বলে মন্তব্য করেন তিনি।

উপদেষ্টা বলেন, ‘কিন্তু কর্মরত অবস্থায় যুক্ত থাকলে সেটা ভয়ংকর কথা। সরকার সেই ব্যাপারটি অবশ্যই মাথায় রাখবে।’

নজরদারির প্রক্রিয়া গোপন

সরকারি কর্মকর্তাদের রাজনৈতিক সম্পৃক্ততা কীভাবে নজরদারি করা হচ্ছে, সে বিষয়ে বিস্তারিত জানাতে চাননি উপদেষ্টা।

এ প্রসঙ্গে তিনি বলেন, ‘সরকারের “মেকানিজম” আছে, প্রচুর হাতিয়ার আছে। সরকার যদি তথ্য পেতে চায়, পেতে পারে।’

তবে কোন প্রক্রিয়ায় বা কোন সংস্থার মাধ্যমে এ তদারকি কার্যক্রম পরিচালিত হচ্ছে, তা গোপনীয়তার স্বার্থে প্রকাশ করা সম্ভব নয় বলে জানান তিনি।

সর্বশেষ সংবাদ

সম্পর্কিত সংবাদ