ভোটার স্থানান্তর কার্যক্রম চালু, যেভাবে করবেন আবেদন

ভোটার এলাকা স্থানান্তর কার্যক্রম ফের চালু করলো ইসি; নির্বাচন অফিসে সরাসরি বা অনলাইনে আবেদনের নিয়ম...

News

Photo Collected


অনলাইন ডেস্ক

অনলাইন ডেস্ক, আরটিইউ নিউজ

প্রকাশ:

স্থগিত থাকা ভোটার এলাকা স্থানান্তর প্রক্রিয়া পুনরায় চালুর সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। স্থানীয় সরকার নির্বাচন পিছিয়ে যাওয়ায় মাঠপর্যায়ে স্থাগিত থাকা এই নাগরিক সেবাটি দ্রুততম সময়ে চালুর নির্দেশ দেওয়া হয়েছে।

বুধবার (২৩ সেপ্টেম্বর) ইসির সিনিয়র সহকারী সচিব মো. নাসির উদ্দিন চৌধুরী স্বাক্ষরিত এক চিঠিতে দেশের সকল আঞ্চলিক, জেলা, উপজেলা ও থানা নির্বাচন কর্মকর্তাদের কাছে এ সংক্রান্ত নির্দেশনা পাঠানো হয়।

এর আগে, আগামী নভেম্বরে সম্ভাব্য স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের প্রস্তুতির অংশ হিসেবে গত ১০ সেপ্টেম্বরের মধ্যে এলাকা স্থানান্তর সংক্রান্ত সকল আবেদন নিষ্পত্তির নির্দেশ দিয়েছিল ইসি। ১০ সেপ্টেম্বরের পর থেকে নতুন আবেদন গ্রহণ সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছিল। তবে বর্তমানে নির্বাচনের সময়সীমা পিছিয়ে যাওয়ায় কমিশন মাঠপর্যায়ের কার্যালয়গুলোতে পূর্বের নিয়মে সেবা প্রদানের অনুমতি দিয়েছে।

ইসির নির্দেশনায় জানানো হয়, মাঠপর্যায়ের সকল কার্যালয়ে আগের মতোই এলাকা স্থানান্তরের নতুন আবেদন গ্রহণ, সংগৃহীত তথ্য যাচাই-বাছাই এবং চূড়ান্তভাবে নিষ্পত্তি ও জাতীয় পরিচয়পত্র সংসংক্রান্ত আপডেট কার্যক্রম অব্যাহত রাখতে হবে।

এদিকে প্রবাসীদের স্থানীয় সরকার নির্বাচনে ভোটাধিকার নিশ্চিত করার পরেই কেবল তফসিল ঘোষণার দাবি জানিয়ে এরই মধ্যে প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) কাছে স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ লেবার পার্টি।

ভোটার এলাকা স্থানান্তরের আবেদন পদ্ধতি:

১. সরাসরি অফিসে জমা: আবেদনকারীরা নিজ নিজ এলাকা পরিবর্তনের জন্য নির্ধারিত ‘ফরম ১৩’ পূরণ করে সরাসরি মাঠপর্যায়ের উপজেলা বা থানা নির্বাচন অফিস এবং রেজিস্ট্রেশন অফিসারের কার্যালয়ে জমা দিতে পারবেন। ২. অনলাইন পোর্টাল: এনআইডি সার্ভারের সংশ্লিষ্ট আবেদন লিংকটি সচল করতে জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের কারিগরি টিমকে নির্দেশ দেওয়া হয়েছে। অনলাইন লিংক সচল হলে প্রার্থীরা ইসির প্রাতিষ্ঠানিক ওয়েবসাইটের মাধ্যমেও আবেদন করতে পারবেন। ৩. যাচাই ও নিষ্পত্তি: আবেদন জমা পড়ার পর সংশ্লিষ্ট ক্ষেত্র কর্মকর্তা সরেজমিনে প্রার্থীর স্থায়ী আবাসস্থল পরিবর্তনের তথ্য যাচাই-বাছাই করে দ্রুত আবেদন নিষ্পত্তির মাধ্যমে নতুন ভোটার এলাকার ডেটা আপডেট নিশ্চিত করবেন।

সকল আঞ্চলিক ও জেলা নির্বাচন কর্মকর্তাদের পুরো স্থানান্তর প্রক্রিয়া স্বচ্ছতার সঙ্গে তদারকি করার কড়া নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন।

পিপল/এএইচ

সর্বশেষ সংবাদ

সম্পর্কিত সংবাদ