নাসীরুদ্দীন পাটওয়ারীকে হত্যা করে বিএনপিকে ফাঁসাতে চেয়েছিল জামায়াত-শিবির

‘জামায়াত-শিবির এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারীকে হত্যা করে বিএনপির ওপর দায় চাপাতে চেয়েছিল কি-না’—এ নিয়ে প্রশ্ন তুলেছেন বিএনপি নেতা রাশেদ খাঁন।

News

Photo Collected


অনলাইন ডেস্ক

অনলাইন ডেস্ক, আরটিইউ নিউজ

প্রকাশ:

‘জামায়াত-শিবির এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারীকে হত্যা করে বিএনপির ওপর দায় চাপাতে চেয়েছিল কি-না’—এ নিয়ে প্রশ্ন তুলেছেন বিএনপি নেতা রাশেদ খাঁন।

আজ শুক্রবার (২২ মে) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এ প্রশ্ন তোলেন তিনি।

তার পোস্টটি হুবহু তুলে ধরা হলো—

ঝিনাইদহে অস্ত্রধারী দু'জন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কমিটিতে। বর্তমানে তারা শিবিরের রাজনীতি করে। অথচ সারজিস আলম পোস্ট করলো, এই সন্ত্রাসীরা নাকি নাসীরুদ্দীন পাটোয়ারীকে হত্যা চেষ্টা করে। তাহলে জামায়াত-শিবির নাসিরকে কেন, কী উদ্দেশ্যে হত্যার চেষ্টা করলো? বিষয়টা কি এমন যে, নাসিরকে হত্যা করে জামায়াত-শিবির বিএনপি সরকার পতনের আন্দোলন করতে চেয়েছিলো? বিষয়টা নাসীরুদ্দীনের উপলব্ধি করা উচিত। আগে সে জামায়াত-শিবিরকে ভারতের এক্সটেনশন, ভণ্ড, প্রতারক, সংস্কারবিরোধী এমনকি দলের নাম পরিবর্তন ও কেন জামায়াতের সঙ্গে ইসলাম নাম ব্যবহার করে ইত্যাদি বলেছে। সেই ক্ষোভ মেটাতে এবং বিএনপির ওপর দায় চাপানোর রাজনীতি করছে না তো জামায়াত-শিবির?

অথচ সে দায় চাপাতে চাইলো আইনমন্ত্রী, আমি ও জেলা পরিষদের প্রশাসকের ওপরে। কিন্তু সত্যতা জাতির সামনে হাজির হয়ে গেল। ঠিক ওসমান হাদী হত্যাকাণ্ডের পরে এভাবেই মির্জা আব্বাস ভাইয়ের ওপর দায় চাপাতে চেয়েছিল। কিন্তু দেখা গেল খুনিরা হাদী ভাইয়ের সাথেই ছিল। ঠিক আজকের অস্ত্রধারীরাও সীরুদ্দীন পাটোয়ারীর সাথে ছিল। শহীদ ওসমান হাদীর ঘটনার সাথে আজকের ঘটনা হুবহু মিলে যাচ্ছে।

সর্বশেষ সংবাদ

সম্পর্কিত সংবাদ