ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও প্রস্তাবিত গণভোটকে সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামী নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে বৈঠকে বসছে।

Photo Collected

অনলাইন ডেস্ক, আরটিইউ নিউজ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও প্রস্তাবিত গণভোটকে সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামী নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে বৈঠকে বসছে। দলটির শীর্ষ নেতাদের নিয়ে গঠিত ছয় সদস্যের একটি প্রতিনিধি দল নির্বাচনসংক্রান্ত বিভিন্ন বিষয় কমিশনের সামনে তুলে ধরবে বলে জানা গেছে।
বুধবার (৭ জানুয়ারি) বিকেল ৩টায় নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহেরের নেতৃত্বে এই বৈঠক অনুষ্ঠিত হবে। রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে বৈঠকের আয়োজন করা হয়েছে।
প্রতিনিধি দলে আরও রয়েছেন সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল ড. হামিদুর রহমান আযাদ, অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইন এবং সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী মোহাম্মদ শিশির মনির।
পিপল/টিএম











