এক দফার হুঁশিয়ারিতে হাত গুটিয়ে বসে থাকবে না বিএনপি: রিজভী

এক দফার হুঁশিয়ারিতে বিএনপি হাত গুটিয়ে বসে থাকবে না বলে জানিয়েছেন রুহুল কবীর রিজভী। জনসম্পৃক্ত কর্মসূচি ও জ্বালানি সংকট নিয়ে বক্তব্য দিয়েছেন তিনি।

News

Photo Collected


অনলাইন ডেস্ক

অনলাইন ডেস্ক, আরটিইউ নিউজ

প্রকাশ:

নিজস্ব প্রতিবেদক : এক দফার হুঁশিয়ারি দেওয়া হলে বিএনপি হাত গুটিয়ে বসে থাকবে না বলে মন্তব্য করেছেন দলটির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবীর রিজভী। তিনি বলেছেন, জনসম্পৃক্ত কর্মসূচির মাধ্যমে বিএনপি এগিয়ে যাবে।

সোমবার (২১ সেপ্টেম্বর) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

রিজভী অভিযোগ করেন, দেশকে অস্থিতিশীল করতে পরিকল্পিতভাবে সন্ত্রাসী কর্মকাণ্ড চালানো হচ্ছে। এ বিষয়ে দেশের মানুষ ও বিএনপির নেতাকর্মীরা অবগত রয়েছেন বলেও দাবি করেন তিনি। তাঁর ভাষ্য, সামাজিক উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মসূচিকে ভিন্ন খাতে প্রবাহিত করতেও ষড়যন্ত্র করা হচ্ছে।

জ্বালানি সংকট প্রসঙ্গে রিজভী বলেন, কম দামে কীভাবে জ্বালানি তেল সরবরাহ করা যায়, সে বিষয়ে আলোচনা না করে বিরোধী দলের লংমার্চ থেকে সরকারবিরোধী কঠোর ভাষা ব্যবহার করা কাম্য নয়।

মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির প্রসঙ্গ তুলে তিনি বলেন, সরকার জ্বালানিতে ভর্তুকি দিচ্ছে এবং মূল্য সমন্বয়ের পরও লোকসান গুনতে হচ্ছে। এরপরও বিশ্ববাজারের তুলনায় বাংলাদেশে জ্বালানি তেলের দাম তুলনামূলক কম রয়েছে বলে দাবি করেন তিনি।

রিজভী আরও বলেন, সরকার আন্তরিকভাবে জ্বালানি সংকট মোকাবিলায় কাজ করছে। জনগণের স্বার্থে নেওয়া বিভিন্ন উদ্যোগকে কেউ কেউ ব্যঙ্গ-বিদ্রূপ করছেন বলেও অভিযোগ করেন তিনি।

এ সময় ‘গোপন কক্ষে’ পরাজিত শক্তির সঙ্গে কেউ হাত মিলিয়েছে কি না, তা নিয়েও সন্দেহ প্রকাশ করেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব।

কেএইচ

সর্বশেষ সংবাদ

সম্পর্কিত সংবাদ