জামায়াত নেতার গোডাউনে মিলল সরকারি চাল

রংপুরের পীরগঞ্জে জামায়াত নেতার মালিকানাধীন গোডাউনে সরকারি চাল পাওয়ার অভিযোগ উঠেছে। ভিডিও ধারণ করায় দুই যুবককে মারধরেরও অভিযোগ রয়েছে...

News

Photo Collected


অনলাইন ডেস্ক

অনলাইন ডেস্ক, আরটিইউ নিউজ

প্রকাশ:

রংপুরের পীরগঞ্জে জামায়াতের এক নেতার মালিকানাধীন গোডাউনে সরকারি চালের বেশ কিছু বস্তা পাওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয় দুই যুবককে মারধরের অভিযোগের পর গোডাউনটি সিলগালা করেছে প্রশাসন।

উপজেলার কাবিলপুর ইউনিয়নের লালদীঘি মেলা হাট এলাকায় মেসার্স নূর ট্রেডার্স নামের ওই গোডাউনে ভ্যানযোগে সরকারি চালের বস্তা নেওয়ার দৃশ্য দেখতে পান স্থানীয় দুই যুবক। তাঁরা বিষয়টি মুঠোফোনে ভিডিও ধারণ করেন।অভিযোগ রয়েছে, ভিডিও ধারণের পর ওই দুই যুবককে গোডাউনের ভেতরে নিয়ে মারধর করা হয়।

ঘটনার পর গত বুধবার সন্ধ্যায় সহকারী কমিশনার (ভূমি) ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে গোডাউনটি সিলগালা করে দেন।গোডাউনটি জামায়াতে ইসলামী নেতা ও সাবেক ইউপি সদস্য আবদুল কাইয়ুম মিয়ার বলে জানা গেছে। তাঁর ছেলে নূর মোহাম্মদ উপজেলা জামায়াতে ইসলামীর যুব বিভাগের নেতা।গোডাউনে ঠিক কত বস্তা সরকারি চাল পাওয়া গেছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। গোডাউন সিলগালা থাকায় এ বিষয়ে বিস্তারিত তথ্যও পাওয়া সম্ভব হয়নি।গোডাউনের মালিক আবদুল কাইয়ুম মিয়া বলেন, তিনি দীর্ঘ ১৭ বছর ব্যবসা করতে পারেননি। এখন ব্যবসা করার সময় এসেছে।

পীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান বলেন, সহকারী কমিশনার (ভূমি) ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আপাতত গোডাউনটি সিলগালা করেছেন।

পিপল/এএইচ

সর্বশেষ সংবাদ

সম্পর্কিত সংবাদ