সেপ্টেম্বর-নভেম্বরে ডেঙ্গুর ঝুঁকি বাড়ার আশঙ্কা

সেপ্টেম্বর থেকে নভেম্বর পর্যন্ত ডেঙ্গুর ঝুঁকি বাড়তে পারে বলে সতর্ক করেছেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব। এডিসের প্রজননস্থল পরিষ্কারের আহ্বান জানিয়েছেন তিনি...

News

Photo Collected


অনলাইন ডেস্ক

অনলাইন ডেস্ক, আরটিইউ নিউজ

প্রকাশ:

সেপ্টেম্বর, অক্টোবর ও নভেম্বর—এই তিন মাসে দেশে ডেঙ্গু পরিস্থিতির মারাত্মক অবনতি হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবু আবদুল্লাহ এম ছালেহ (সালেহ শিবলী)।

বুধবার (১৬ সেপ্টেম্বর) রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের করবী হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

সালেহ শিবলী বলেন, বর্তমান সময়কে ডেঙ্গুর জন্য বিশেষভাবে ঝুঁকিপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। শুধু আক্রান্ত হওয়ার পর চিকিৎসার ওপর নির্ভর না করে রোগের বাহক এডিস মশার প্রজননস্থল ধ্বংসের ওপর গুরুত্ব দিতে হবে।

তিনি বলেন, ঘরের এসির পেছনে, আশপাশের বিভিন্ন স্থানে কিংবা গর্তে পানি জমে থাকলে সেগুলো নিয়মিত পরিষ্কার করতে হবে। জমে থাকা পানি এডিস মশার লার্ভা তৈরির অন্যতম উৎস হওয়ায় এ বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।

প্রেস সচিব প্রতিদিন অন্তত পাঁচ মিনিট করে পরিষ্কার-পরিচ্ছন্নতার জন্য সময় দেওয়ার আহ্বান জানান। পাশাপাশি প্রতি শনিবার নিয়মিত পরিচ্ছন্নতা অভিযান পরিচালনার পরামর্শ দেন তিনি।

সালেহ শিবলী বলেন, প্রত্যেকে নিজ নিজ ঘর ও আশপাশ পরিষ্কার রাখলে ডেঙ্গুর বিস্তার অনেকটাই নিয়ন্ত্রণে রাখা সম্ভব। এখন থেকেই সম্মিলিতভাবে পরিচ্ছন্নতার উদ্যোগ নেওয়ার ওপর তিনি গুরুত্ব দেন।

পিপল/এএইচ

সর্বশেষ সংবাদ

সম্পর্কিত সংবাদ