মেডিকেল ও ডেন্টালে ভর্তি পরীক্ষা কবে, যা জানালো অধিদপ্তর

ডিসেম্বরের প্রথম সপ্তাহে মেডিকেল ও ডেন্টাল ভর্তি পরীক্ষা নেওয়ার পরিকল্পনা করছে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর। শিগগিরই তারিখ ঘোষণা হতে পারে...

News

Photo Collected


অনলাইন ডেস্ক

অনলাইন ডেস্ক, আরটিইউ নিউজ

প্রকাশ:

চলতি বছরের ডিসেম্বরের প্রথম সপ্তাহে দেশের সরকারি ও বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজের ভর্তি পরীক্ষা আয়োজনের পরিকল্পনা করছে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর। পরীক্ষার নির্দিষ্ট তারিখ চূড়ান্ত করতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা চলছে। শিগগিরই এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে।

বুধবার স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের এক কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন।

অধিদপ্তরের ওই কর্মকর্তা বলেন, ডিসেম্বরের প্রথম সপ্তাহেই ভর্তি পরীক্ষা নেওয়ার পরিকল্পনা রয়েছে। এ বিষয়ে মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা চলছে এবং মহাপরিচালকের পক্ষ থেকে পরীক্ষার তারিখ জানানো হবে।

প্রতিবছর মেডিকেল ও ডেন্টাল কলেজে শিক্ষার্থী ভর্তির আগে বিজ্ঞপ্তি প্রকাশ করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এরপর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষার ফল প্রকাশ ও অন্যান্য আনুষ্ঠানিকতা শেষে শিক্ষার্থীদের চূড়ান্ত ভর্তি সম্পন্ন করা হয়। একই সময়ে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানগুলোর আসনসংখ্যাও জানানো হয়।

কয়েকটি মেডিকেল কলেজে আসন কমেছিল

এর আগে গত শিক্ষাবর্ষে দেশের পুরোনো ও শীর্ষস্থানীয় কয়েকটি সরকারি মেডিকেল কলেজে আসনসংখ্যা কমানো হয়েছিল। আটটি মেডিকেল কলেজে ২৫টি করে আসন কমিয়ে ২৫০ থেকে ২২৫ করা হয়।

এই কলেজগুলোর মধ্যে রয়েছে ঢাকা মেডিকেল কলেজ, চট্টগ্রাম মেডিকেল কলেজ, ময়মনসিংহ মেডিকেল কলেজ, রাজশাহী মেডিকেল কলেজ, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ, বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ এবং রংপুর মেডিকেল কলেজ। এ ছাড়া শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের আসনসংখ্যাও ২৩০ থেকে পাঁচটি কমিয়ে ২২৫ করা হয়েছিল।

চলতি শিক্ষাবর্ষের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ ও আসনসংখ্যা নির্ধারণের পর মেডিকেল ও ডেন্টাল ভর্তি পরীক্ষার পূর্ণাঙ্গ সূচি স্পষ্ট হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

পিপল/এএইচ

সর্বশেষ সংবাদ

সম্পর্কিত সংবাদ