একাদশে ভর্তি শুরু আজ, চলবে ২২ সেপ্টেম্বর পর্যন্ত

২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তি শুরু আজ; লাগবে যেসব প্রয়োজনীয় কাগজপত্র ও ফি তালিকা প্রকাশ...

News

Photo Collected


অনলাইন ডেস্ক

অনলাইন ডেস্ক, আরটিইউ নিউজ

প্রকাশ:

২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির চূড়ান্ত ফল প্রকাশের পর আজ রোববার (২০ সেপ্টেম্বর) থেকে সারাদেশে কলেজে ভর্তি কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) রাতে ফল প্রকাশের পর মনোনীত শিক্ষার্থীরা আজ থেকে আগামী ২২ সেপ্টেম্বরের মধ্যে নিজ নিজ কলেজে সরাসরি উপস্থিত হয়ে ভর্তি সম্পন্ন করতে পারবেন।

বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি জানায়, শিক্ষার্থীরা একাদশ শ্রেণিতে ভর্তির কেন্দ্রীয় ওয়েবসাইট (xiclassadmission.gov.bd) ও নিবন্ধিত নম্বরে আসা এসএমএসের মাধ্যমে তাদের মনোনীত কলেজ দেখতে পারছেন। ১ম ধাপে মোট ৯ লাখ ৮০ হাজার ৮১৫ জন শিক্ষার্থী বিভিন্ন কলেজে মনোনীত হয়েছেন।

ভর্তিতে যেসব কাগজপত্র লাগবে:

প্রতিষ্ঠানভেদে ভর্তি ফি: শিক্ষা মন্ত্রণালয়ের নীতিমালায় এবার একাদশে সর্বনিম্ন ভর্তি ফি ১,৫০০ টাকা এবং সর্বোচ্চ ৮,৫০০ টাকা নির্ধারণ করা হয়েছে।

  • এমপিওভুক্ত প্রতিষ্ঠান: ঢাকা মেট্রোপলিটন এলাকায় সর্বোচ্চ ৫,০০০ টাকা; অন্যান্য মেট্রোপলিটন বা বিভাগীয় শহরে ৩,০০০ টাকা; জেলা পর্যায়ে ২,০০০ টাকা এবং উপজেলা/মফস্বলে ১,৫০০ টাকা।

  • নন-এমপিও ও আংশিক এমপিওভুক্ত: ঢাকা মেট্রোপলিটনে বাংলা ভার্সন ৭,৫০০ টাকা ও ইংরেজি ভার্সন ৮,৫০০ টাকা। জেলা সদরে বাংলা ৩,০০০ টাকা ও ইংরেজি ৪,০০০ টাকা। উপজেলা পর্যায়ে বাংলা ২, ৫০০ টাকা ও ইংরেজি ভার্সন ৩,০০০ টাকা।

মেধা ও কোটা পদ্ধতি: চলতি শিক্ষাবর্ষে মোট আসনের ৯৩ শতাংশ মেধার ভিত্তিতে বরাদ্দ দেওয়া হয়েছে। বাকি ৭ শতাংশ কোটার মধ্যে ৫ শতাংশ মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধাদের সন্তান এবং ২ শতাংশ শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীদের সন্তানদের জন্য সংরক্ষিত রাখা হয়েছে।

পিপল/এএইচ

সর্বশেষ সংবাদ

সম্পর্কিত সংবাদ