২০২৭ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা আগামী ৭ জানুয়ারি থেকে শুরু হবে। শিক্ষার্থীদের সময় বাঁচাতে এই সিদ্ধান্ত নিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি...

Photo Collected

অনলাইন ডেস্ক, আরটিইউ নিউজ
২০২৭ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা আগামী বছরের ৭ জানুয়ারি থেকে শুরু হবে। শিক্ষার্থীদের মূল্যবান সময় সাশ্রয় এবং আন্তর্জাতিক শিক্ষা ক্যালেন্ডারের সঙ্গে সামঞ্জস্য রাখতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি জানিয়েছে যে, নির্ধারিত সময়েই পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং সময়সূচি পেছানোর কোনো সুযোগ নেই।
আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান জানান, সরকার ঘোষিত নির্ধারিত সময়েই পরীক্ষা শুরু হবে এবং এর আগে নির্ধারিত সিলেবাস শেষ করে টেস্ট পরীক্ষা নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। সরকারি শিক্ষাপঞ্জি অনুযায়ী এসএসসির নির্বাচনী পরীক্ষা ২৮ অক্টোবর থেকে ১০ নভেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
তবে অন্যান্য বছরের তুলনায় এবার প্রস্তুতির সময় কিছুটা কমে আসায় শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকদের মধ্যে কিছুটা উদ্বেগ তৈরি হয়েছে। দীর্ঘকাল ধরে এসএসসি পরীক্ষা ফেব্রুয়ারির শুরুতে অনুষ্ঠিত হলেও করোনা মহামারির পর থেকে সেই সূচি পরিবর্তিত হয়েছিল। শিক্ষাবর্ষের কার্যক্রম স্বাভাবিক করতে এবং সেশনজট কমাতে ২০২৭ সালের পরীক্ষা জানুয়ারির শুরুতে নেওয়ার এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে।
পিপল/এএইচ











