রাতে ঢাবিতে দুই ককটেল বিস্ফোরণ, বিক্ষোভ ছাত্রদলের

ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল সংলগ্ন এলাকায় পরপর দুটি ককটেল বিস্ফোরণ ঘটেছে। পরে রাতে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রদলের ঢাবি শাখা...

News

Photo Collected


অনলাইন ডেস্ক

অনলাইন ডেস্ক, আরটিইউ নিউজ

প্রকাশ:

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) জগন্নাথ হল সংলগ্ন এলাকায় পরপর দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রাত পৌনে ১১টার দিকে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী হিসেবে বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারী ভবনের এক বাসিন্দা জানান, ওই সময় হঠাৎ পরপর দুটি বিস্ফোরণের শব্দ শোনা যায়। তবে বিস্ফোরণের ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

কারা এবং কী উদ্দেশ্যে ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।

ঘটনার পর রাতে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা। রাত পৌনে ১২টার দিকে সংগঠনটির নেতাকর্মীরা টিএসসি চত্বরে জড়ো হন। সেখান থেকে মিছিলটি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনসংলগ্ন এলাকা হয়ে রাজু ভাস্কর্যের দিকে যায় এবং সেখানে গিয়ে শেষ হয়।

বিস্ফোরণের ঘটনায় বিশ্ববিদ্যালয় এলাকায় রাতেই উত্তেজনা তৈরি হলেও ঘটনার সঙ্গে জড়িতদের বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য জানা যায়নি।

পিপল/এএইচ

সর্বশেষ সংবাদ

সম্পর্কিত সংবাদ