ঢাকায় আসছে ব্রাজিলের প্রতিনিধি দল

ব্রাজিলের প্রতিনিধি দল ঢাকায় এসে বাফুফের সঙ্গে বৈঠক ও জাতীয় স্টেডিয়াম পরিদর্শন করবে। সফর ঘিরে ব্রাজিলের ম্যাচ আয়োজনের জল্পনা তৈরি হয়েছে...

News

Photo Collected


অনলাইন ডেস্ক

অনলাইন ডেস্ক, আরটিইউ নিউজ

প্রকাশ:

পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের একটি প্রতিনিধি দল আজ রোববার (২৩ আগস্ট) ঢাকায় আসছে। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সঙ্গে মতবিনিময়ের পাশাপাশি জাতীয় স্টেডিয়াম পরিদর্শন করবে দলটি।

আগামী ৩ অক্টোবর কলকাতায় ভারতের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল। এরই মধ্যে কলকাতার ম্যাচ ভেন্যুও পরিদর্শন করেছে দেশটির প্রতিনিধি দল। এর পরই ঢাকায় তাদের সফর নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

বাফুফে সদস্য ও মিডিয়া কমিটির চেয়ারম্যান আমিরুল ইসলাম বাবু প্রতিনিধি দলের সফরের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ব্রাজিলের প্রতিনিধিরা প্রথমে বাফুফে ভবনে এসে কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন। পরে জাতীয় স্টেডিয়াম ঘুরে দেখবেন।

তবে বাংলাদেশে ব্রাজিল জাতীয় দলের ম্যাচ আয়োজনের বিষয়ে এখনো কোনো আলোচনা হয়নি বলে জানিয়েছেন আমিরুল ইসলাম বাবু।

তিনি বলেন, ব্রাজিলের প্রতিনিধিদের সঙ্গে বিভিন্ন বিষয়ে আলোচনা হবে। বৈঠকের পর কী সিদ্ধান্ত আসে, তা পরবর্তীতে জানানো যাবে।

ব্রাজিলের প্রতিনিধি দলের ঢাকায় আসার খবরে বাংলাদেশের ফুটবলপ্রেমীদের মধ্যে অবশ্যই কৌতূহল তৈরি হয়েছে। অনেকেই মনে করছেন, এই সফর ভবিষ্যতে বাংলাদেশে ব্রাজিলের ম্যাচ আয়োজনের সম্ভাবনা তৈরি করতে পারে। তবে এ বিষয়ে এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি।

পিপল/এএইচ

সর্বশেষ সংবাদ

সম্পর্কিত সংবাদ