জুলাই জাদুঘর নিয়ে তামাশা বন্ধ কবে

জুলাই জাদুঘর অধ‍্যাদেশ হুবহু পাশ করার সিদ্ধান্ত নেয় বিএনপি সরকারের নীতিনির্ধারণী মহল। সেই অনুযায়ী সংসদের যাচাই বাছাই কমিটি সেটা অনুমোদন করে। কিন্তু এক বিশেষ

News

Photo Collected


অনলাইন ডেস্ক

অনলাইন ডেস্ক, আরটিইউ নিউজ

প্রকাশ:

জুলাই জাদুঘর অধ‍্যাদেশ হুবহু পাশ করার সিদ্ধান্ত নেয় বিএনপি সরকারের নীতিনির্ধারণী মহল। সেই অনুযায়ী সংসদের যাচাই বাছাই কমিটি সেটা অনুমোদন করে। কিন্তু এক বিশেষ চক্রের কারণে ফাইলটি আজকে বিকেল পর্যন্ত মন্ত্রণালয়ে পড়ে আছে। বিশেষ ওই চক্রটি জুলাই জাদুঘর উদ্ধোধন বিলম্বিত করার স্বপ্ন অথবা দুঃস্বপ্ন দেখছিলেন। একটু আগে জানতে পারলাম অনেক মনোবেদনা নিয়ে শেষ বিকেলে ফাইলটি পরবর্তী কার্যক্রমের জন‍্য অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।

বিশেষ এই চক্রে একজন প্রতিমন্ত্রী রয়েছেন — তার কাছে প্রশ্ন, আপনি আপনার মন্ত্রীকে হটানোর লক্ষ্যে বিএনপির নীতি নির্ধারণী মহলের সিদ্ধান্তের বাইরে গিয়ে কোনভাবে জুলাই জাদুঘরের বিরুদ্ধে অভিযান চালিয়ে গেলে কি এতে সফল হতে পারবেন বলে মনে করছেন?

আপনার শিষ্য বা ভৃত্য আলাউদ্দিনকে তো রক্ষা করতে পারলেন না, তাকে আজকে সরিয়ে দেয়া হয়েছে। আপনি কি জানতেন না যে এই আলাউদ্দিনের বিরুদ্ধে জুলাই এর গণঅভ্যুত্থানে তিনটি হত্যা মামলা রয়েছে? এছাড়াও এই একই ব্যক্তি ২০২০ সালের সেপ্টেম্বর থেকে ২০২১ সালের সেপ্টেম্বর পর্যন্ত এক বছর ছয় দিন যুব উন্নয়ন অধিদপ্তরের ন্যাশনাল সার্ভিস কর্মসূচি (এনএসপি)'তে পরিচালকের দায়িত্বে ছিলেন। তখন তিনি সহ আরও নয় জন কর্মকর্তার সাথে ১৪ কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠেছিল — যা সংশ্লিষ্ট অধিদপ্তরের পক্ষ থেকে তদন্ত করা হলে তদন্ত কমিটি অভিযোগের সত্যতা পায় এবং এই আবুল ফয়েজ সহ অভিযুক্তদের বিরুদ্ধে বিভাগীয় ও ফৌজদারী আইনে ব্যবস্থা নেওয়ার সুপারিশও করেছিলো। এ বিষয়ে ২০২৩ এর মার্চ এ দেশের বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয় (কমেন্টে দেখুন) তবুও আওয়ামী লীগের প্রভাবশালী নেতা মির্জা আজমের সাথে সখ্যতার প্রভাবে, সেই বিপদ থেকে উদ্ধার পান আপনার প্রিয় আবুল ফয়েজ মোহাম্মদ আলাউদ্দিন খান।

জুলাই জাদুঘর বিরোধী সকল কাজে যারা জড়িত রয়েছেন, অবিলম্বে এসব থেকে বিরত থাকুন। আপনাদের জেনে রাখা ভালো যে আপনারা কি কি কাজে ব‍্যস্ত আছেন, আপনাদের পুত্র-কন্যারা কে কোথায় অফিস ভাড়া নিয়ে কি কি কাজের প্রস্তুতি নিচ্ছে এসবের দিকে অনেকেরই সজাগ দৃষ্টি রয়েছে।

গতকাল দেখলাম শাহবাগে একটা কমেডি করা হয়েছে, পলাতক সরকারের খুনে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামালের ভৃত্য নাসির উদ্দিনকে দিয়ে কয়েকজন লোক ভাড়া করে শাহবাগে সংবাদ সম্মেলনের একটা তামাশা করেছেন, সেখানে ছিলো ৫৫ বছর বয়সী ডাকসু ভিপি প্রার্থী আর ফুয়াদ স্বনম যিনি এখনো নিজ ফেসবুকে ‘Hasina’s Men’ লটকিয়ে রেখেছেন।

আজ সকালে সাবেক উপদেষ্টা Mostofa Sarwar Farooki'কে জুলাই জাদুঘর পরিদর্শনে আসা অস্ট্রেলিয়ান ডেলেগেটের সাথে সাক্ষাত করতে দিলেন না কেন? যেই লোক নিজ হাতে এই প্রকল্প এতদূর এনেছেন, তাঁকে অপদস্থ করার চেষ্টা করছেন?

বিএনপির শীর্ষ নেতৃত্বের উচিত আপনাদের অভ্যন্তরীণ যেসকল ব্যক্তি ৫২ দিন বয়সী এই সরকারকে বিব্রত করার জন্য উঠেপড়ে লেগেছে তাদেরকে চিহ্নিত করে কঠোর ব্যবস্থা গ্রহণ করা।

সর্বশেষ সংবাদ

সম্পর্কিত সংবাদ