রাজনীতিতে নতুন উত্তাপ: ফিরছেন শেখ হাসিনা?

ছোট্ট রামিসা থেকে ইরা, কিংবা নাম জানা-অজানা আরও অনেক নিষ্পাপ মুখ। সারা দেশজুড়েই চলছে শিশু ধ*র্ষণের মহোৎসব। এর প্রতিবাদে হচ্ছে আন্দোলনও। কিন্তু এর মধ্যেই প্রধান

News

Photo Collected


অনলাইন ডেস্ক

অনলাইন ডেস্ক, আরটিইউ নিউজ

প্রকাশ:

ছোট্ট রামিসা থেকে ইরা, কিংবা নাম জানা-অজানা আরও অনেক নিষ্পাপ মুখ। সারা দেশজুড়েই চলছে শিশু ধ*র্ষণের মহোৎসব। এর প্রতিবাদে হচ্ছে আন্দোলনও। কিন্তু এর মধ্যেই প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীকে উদ্দেশ্য করে ‘ভুয়া ভুয়া’ স্লোগান কারা দিচ্ছে? কেন দিচ্ছে?

ইতোমধ্যেই স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করেছেন জামায়েতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। কিন্তু রামিসা ধ*র্ষণ নিয়ে ইসলামী এই দলটি সরব হলেও, কখনও কি শক্তভাবে সরব হয়েছে ইসলামী শিক্ষা প্রতিষ্ঠান মাদ্রাসাগুলোতে প্রতিনিয়ত ঘটে যাওয়া বলাৎকারের প্রতিবাদে?

এদিকে আবারও ডিম হামলার শিকার হয়েছেন এনসিপি নেতা নাসির উদ্দিন পাটোয়ারী। ছাত্রদল নেতা আমানুল্লাহ আমান পাটোয়ারীকে ইঙ্গিত করে বলেছেন, “পবিত্র জিলহজ মাসে তো শয়তানকে পাথর মারার কথা, ডিম কেন?”

অন্যদিকে, এই হামলার দ্রুত বিচার না হলে ‘ভায়ো*লেন্স’-এর হুমকি দিয়ে আসিফ মাহমুদ বলেছেন, “ভায়ো*লেন্স আমাদের থেকে বেশি কেউ পারবে না, জুলাই অভ্যুত্থানে দেখিয়েছি।”

এদিকে জুলাইয়ে পরাজিত দল আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা ঘোষণা দিয়েছেন, এ বছরই দেশে ফেরার। আওয়ামী লীগের ফেরা নিয়ে পাল্টাপাল্টি পোস্ট দিয়েছেন সাবেক দুই উপদেষ্টা মাহফুজ আলম এবং আসিফ নজরুল। সত্যিই কি এ বছর ফিরবেন শেখ হাসিনা? রাস্তার আন্দোলন, আওয়ামী লীগের ফেরা, বিরোধী দলের চাপ, ‘ভায়ো*লেন্স’-এর হুমকি- এত কিছু সামাল দিতে পারবে তো সরকার?

এসব নিয়ে কথা বলতে স্বপ্নধরা নিবেদিত ‘পালস অব পলিটিক্স’-এ আমার আজকের অতিথি সিনিয়র সাংবাদিক আনিস আলমগীর।

সর্বশেষ সংবাদ

সম্পর্কিত সংবাদ