ইলিয়াস আলী গুম: দুই সেনা কর্মকর্তার জবাবদিহির দাবি

ইলিয়াস আলী গুম মামলায় দুই লেফটেন্যান্ট কর্নেলের ভূমিকা নিয়ে নতুন করে প্রশ্ন, দ্রুত তদন্ত ও জবাবদিহির দাবি।

News

Photo Collected


অনলাইন ডেস্ক

অনলাইন ডেস্ক, আরটিইউ নিউজ

প্রকাশ:

মানবতাবিরোধী অপরাধে জড়িত থাকার অভিযোগে সশস্ত্র বাহিনীর বিভিন্ন পদবির সদস্যদের জবাবদিহিতার আওতায় আনার চেষ্টা চলছে। এই তো গত সপ্তাহেই এক ব্রিগেডিয়ার জেনারেল ও একজন উইং কমান্ডার পদমর্যাদার কর্মকর্তাকে বলপূর্বক অপহরণ ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডে সম্পৃক্ত থাকার অভিযোগে নিজ নিজ বাহিনীর হেফাজতে নেওয়া হয়েছে।

ছবিতে বাংলাদেশ সেনাবাহিনীর দুইজন লেফটেন্যান্ট কর্নেল পদমর্যাদার কর্মকর্তাকে দেখতে পাচ্ছেন। ২০২২ সালে Netra News' এর "গোপন নথিপত্র ফাঁস: ইলিয়াস আলীকে অপহরণ করেছিল র‍্যাব" শিরোনামে প্রকাশিত এক প্রতিবেদনে বিএনপি নেতা ইলিয়াস আলী অপহরণের সঙ্গে এই দুই কর্মকর্তার জড়িত থাকার বিষয়টি সামনে আসে।

ওই প্রতিবেদনে ভূমিকা রাখার সুবাদে আমি এটা বেশ পরিষ্কারভাবেই জানি যে, লেফটেন্যান্ট কর্নেল তৌহিদ ও মনজুরুল দুজনেই ইলিয়াস আলী গুমের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত ছিলেন। আমাদের অনুসন্ধানে সুস্পষ্টভাবে প্রমাণিত হয়, তারা দুজনই সে সময় প্রতিরক্ষা গোয়েন্দা অধিদপ্তরের (ডিজিএফআই) সদর দপ্তরে অবস্থান করে ইলিয়াস আলীর গতিবিধি পর্যবেক্ষণ করছিলেন।

উল্লেখ্য, সামরিক বাহিনীর অভ্যন্তরে তাদের আখ্যায়িত করা হতো কুখ্যাত জিয়াউল আহসানের ‘ব্লু-আইড বয়েজ’ হিসেবে।

সম্প্রতি লেফটেন্যান্ট কর্নেল তৌহিদের একটি ছবিতে আমার চোখ আটকে যায়। জানতে পারি, তিনি বর্তমানে সেনাবাহিনী সদর দপ্তরের গুরুত্বপূর্ণ সামরিক প্রশিক্ষণ ডাইরেক্টরেটে জি১-এর মতো পদে কর্মরত আছেন, এবং অপর কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল মনজুরুল হাসান বর্তমানে ৫৫ পদাতিক ডিভিশনের সদর দপ্তরে গুরুত্বপূর্ণ এএ অ্যান্ড কিউএমজি হিসেবে দায়িত্ব পালন করছেন।

সেনাবাহিনীর যথাযথ কর্তৃপক্ষের প্রতি পরামর্শ, অনতিবিলম্বে এই দুই কর্মকর্তাকে একই ধারাবাহিকতায় জবাবদিহিতার আওতায় আনুন।

বলপূর্বক অপহরণ ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সশস্ত্র বাহিনীর কোনো কর্মকর্তাকেই তাদের জঘন্য এসব কার্যকলাপ থেকে দায়মুক্তির কোনো সুযোগ নেই।

নেত্র নিউজের প্রকাশিত প্রতিবেদনটি কমেন্টে দেখুন।

কেএইচ

সর্বশেষ সংবাদ

সম্পর্কিত সংবাদ