২৪ এর গনঅভ্যুত্থানে ভারতে পালিয়ে যাওয়া শেখ হাসিনা দিল্লিতে ক্ষমতাচ্যুত হওয়ার ১৮ মাস পর ভারত শেখ হাসিনার রেকর্ড করা একটি ভাষন বাজাতে দিয়েছিল গত ২৩ জানুয়া...

Photo Collected

অনলাইন ডেস্ক, আরটিইউ নিউজ
২৪ এর গনঅভ্যুত্থানে ভারতে পালিয়ে যাওয়া শেখ হাসিনা দিল্লিতে ক্ষমতাচ্যুত হওয়ার ১৮ মাস পর ভারত শেখ হাসিনার রেকর্ড করা একটি ভাষন বাজাতে দিয়েছিল গত ২৩ জানুয়ারিতে।
সেভ ডেমোক্রেসি ইন বাংলাদেশ', অর্থাৎ 'বাংলাদেশে গণতন্ত্র বাঁচাও' শীর্ষক ওই সেমিনারে বাংলাদেশের ক্ষমতাচ্যুত স্বৈরচাসক শেখ হাসিনার একটি রেকর্ড করা অডিও ভাষণ শোনানো হয় সেদিন।
হাসিনা ঐ ভাষণ দিয়ে বুঝিয়ে দিলেন যে ভারত তার সাথেই রয়েছে আগের মতো। কথাটা মিথ্যা নয়। ভারত বরাবরই বাংলাদেশের সাথে সম্পর্ক না রেখে আওয়ামী লীগের সাথে সম্পর্কে প্রাধান্য দিয়েছে ফলে এ দেশের অধিকাংশ মানুষের সাথে তাদের সম্পর্ক বন্ধুত্বপূর্ণ হয়ে ওঠেনি কোনো সময়।
শেখ হাসিনা দিল্লিতে যে অডিও ভাষণ দিয়েছেন তা ভারত সরকারের পৃস্ঠপোষকতা ও সম্মতি ছাড়া হয়েছে তা ভাববার অবকাশ নেই । এর মাধ্যমে ভারতের মোদি প্রশাসন বাংলাদেশের ইউনুস সরকারকে আরেকটি বার্তা দিয়েছে।
দিল্লির ফরেন কররেসপনডেন্ট ক্লাবের গত ২৩ জানুয়ারির অনুষ্ঠানে শেখ হাসিনার যে ভাষণ বাজানো হয়েছে, সেখানে তিনি যা বলেছেন, তার সঙ্গে দিল্লিতে পালিয়ে থাকাকালে এতদিন ধরে তিনি যা যা বলতেন – তার বিশেষ ফারাক নেই। বিভিন্ন সামাজিক প্ল্যাটফর্ম বা দলীয় গ্রুপগুলোতে তো তিনি মুহাম্মদ ইউনুসের সরকারের ব্যর্থতা, সংখ্যালঘুদের ওপরে নির্যাতন, মব কালচার ইত্যাদি নিয়ে বলেই আসছেন।
"আবার ভারত সরকারও তো হাসিনার মতো এই একই ন্যারেটিভেই বিশ্বাস করে। ভারত সরকার হয়ত কূটনৈতিক শিষ্টাচার থেকে খোলাখুলি হাসিনার মতো বলতে পারে না কথাগুলো। তবে বাংলাদেশ নিয়ে শেখ হাসিনা, আওয়ামী লীগ আর ভারত সরকার যে একই দৃস্টিভঙ্গি বা ন্যারেটিভে বিশ্বাস করে, সেটা যেমন স্পষ্ট, তা বাংলাদেশের মানুষও জানে।
বাংলাদেশের জনগণ শেখ হাসিনাকে বিতাড়ন করার পর থেকেই বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক ভালো যাচ্ছে না।
দিল্লিতে হাসিনার ভাষন বাজাতে দেয়ার পর বাংলাদেশ সরকার নিন্দা জানিয়ে বলেছে তারা ‘অবাক’ হয়েছেন যে বাংলাদেশের ক্ষমতাচ্যুত স্বৈরশাসক, যিনি এখেন ‘পলাতক’ সেই শেখ হাসিনাকে দিল্লিতে প্রকাশ্যে ভাষণ দেওয়ার সুযোগ দেওয়া হয়েছে। কিন্তু এ ঘটনায় মোদী সরকারের কি লাভ সেটাও অনেকে খতিয়ে দেখতে চান।
ভারত সরকার বাংলাদেশের ওপর হাসিনা কার্ডটি জারি রাখতে চায় বোধ হয় । কিন্তু ভারতের সরকারী রাজনীতির লোকেরা যেটা এখনো বুঝতে পারছেননা তাহলো শেখ হাসিনা যেভাবে দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছিলেন তাতে তার রাজনৈতিক পুনুরুত্থান এক ধরনের দু:স্বপ্ন ছাড়া আর কিছুই নয় ।
৭৮ বছর বয়সী শেখ হাসিনা আগস্ট ২০২৪ সালে ভারতে পালিয়ে চলে আসেন। বাংলাদেশের ছাত্র নেতৃত্বাধীন আন্দোলনের ফলে তাঁর ১৫ বছরের স্বৈরশাসন শেষ হয়।
ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, ‘মানবতাবিরোধী অপরাধের জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দ্বারা দোষী সাব্যস্ত পলাতক শেখ হাসিনাকে গত ২৩ জানুয়ারি দিল্লিতে একটি জনসম্মেলনে বক্তব্য দেওয়ার সুযোগ করে দেয়া ‘একটি বিপজ্জনক দৃষ্টান্ত’ স্থাপন করেছে ভারত । যা ‘দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ককে গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত করতে পারে।
ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয় আরও যা বলেছে তা হলো , ‘ভারতের রাজধানীতে এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হতে দেওয়া এবং গণহত্যাকারী হাসিনাকে উন্মুক্তভাবে বক্তব্য দেওয়ার সুযোগ করে দেওয়া, এটা বাংলাদেশের জনগণ ও সরকারের প্রতি স্পষ্ট অসম্মান।’
সরকারের বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘বাংলাদেশ গভীরভাবে ক্ষুব্ধ যে ভারত এখনও দ্বিপাক্ষিক প্রত্যর্পণ চুক্তির আওতায় শেখ হাসিনাকে হস্তান্তরের বিষয়টি সম্পন্ন করেনি।
বাংলাদেশ সরকারের বারবার অনুরোধের পরও তাকে ভারতীয় মাটিতে এমন উসকানিমূলক বক্তব্য দেওয়ার অনুমতি দেওয়া হয়েছে। এটি স্পষ্টভাবে বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণ এবং শান্তি ও নিরাপত্তাকে বিপন্ন করছে।’
উল্লেখ্য, অডিও ভাষণে শেখ হাসিনা বলেছিলেন, ‘অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী মুহম্মদ ইউনূসের অধীনে বাংলাদেশ কখনওই স্বাধীন ও সুষ্ঠু নির্বাচন হবে না।’ কিন্তু শেখ হাসিনার শাসনামলে বাংলাদেশে যে নির্বাচন হারিয়ে গিয়েছিল সে সত্যটি তিনি সবসময় চেপে যান।
বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে আরো বলা হয়েছে, ''আওয়ামী লীগ নেতাদের দেওয়া এরকম উস্কানিমূলক বক্তব্য আবারও প্রমাণ করেছে যে, কেন অন্তর্বর্তী সরকার দলটির কার্যক্রম নিষিদ্ধ করতে বাধ্য হয়েছে। নির্বাচনের আগে এবং নির্বাচনের দিন সংঘটিত সহিংসতা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য তাদের দায়ী করা হবে এবং তাদের ষড়যন্ত্র নস্যাৎ করতে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে''।
বাংলাদেশের ক্ষমতাচ্যুত স্বৈরশাসক শেখ হাসিনাকে গত নভেম্বরে ঢাকার মানবতাবিরোধী অপরাধের বিচারে আন্তর্জাতিক আদালত দোষী সাব্যস্ত করেন। উসকানিমূলক কার্যকলাপ, হত্যার নির্দেশ এবং নৃশংসতা পরিচালনার জন্য তাঁকে মৃত্যুদণ্ডের সাজা দেওয়া হয়।
পিপল/এনটি












