ডেঙ্গু রোগ নির্ণয়ে এনএসআই পরীক্ষা সরকারি হাসপাতালে আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত বিনামূল্যে করার নির্দেশ দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।

Photo Collected

অনলাইন ডেস্ক, আরটিইউ নিউজ
স্বাস্থ্য প্রতিবেদক : দেশজুড়ে ডেঙ্গু পরিস্থিতির কথা বিবেচনা করে দেশের সব সরকারি হাসপাতালে ডেঙ্গু রোগ নির্ণয়ের প্রয়োজনীয় পরীক্ষা বিনামূল্যে করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত সাধারণ মানুষ এই বিশেষ সুবিধা পাবেন।
আজ (মঙ্গলবার) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগ থেকে এ সংক্রান্ত একটি জরুরি নির্দেশনা জারি করা হয়েছে। মন্ত্রণালয়ের উপসচিব কাজী শরিফ উদ্দিন আহমেদ স্বাক্ষরিত এক সরকারি বিজ্ঞপ্তিতে এই আদেশ নিশ্চিত করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দেশের সর্বস্তরের মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করতে এবং সরকারি হাসপাতালে ডেঙ্গু রোগ নির্ণয়ের গতি বাড়াতে এনএসওয়ান (NS1) পরীক্ষা আগামী ৩১ ডিসেম্বর ২০২৬ তারিখ পর্যন্ত সম্পূর্ণ বিনামূল্যে করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।
ইতোমধ্যে এই নির্দেশনাটি কার্যকর করার লক্ষ্যে এবং জরুরি ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সারা দেশের মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক, জেলা সিভিল সার্জন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাসহ সংশ্লিষ্ট সকল দপ্তরে স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে চিঠি পাঠানো হয়েছে।
বিশেষজ্ঞরা বলছেন, সরকারের এই সময়োপযোগী সিদ্ধান্তের ফলে সাধারণ ও নিম্নআয়ের রোগীরা আর্থিক ধকল ছাড়াই সঠিক সময়ে ডেঙ্গু পরীক্ষা করাতে পারবেন, যা ডেঙ্গু প্রতিরোধ ও দ্রুত চিকিৎসায় বড় ভূমিকা রাখবে।
কেএইচ











