বাংলাদেশে আসছে বিশ্বের সর্বাধুনিক চিকিৎসা প্রযুক্তি

বিশ্বমানের চিকিৎসা নিশ্চিতে দেশে আনা হচ্ছে বিশ্বের সর্বাধুনিক প্রযুক্তি; ঢাকা মেডিকেলের সেমিনারে স্বাস্থ্যমন্ত্রী...

Photo Collected


অনলাইন ডেস্ক

অনলাইন ডেস্ক, আরটিইউ নিউজ

প্রকাশ:

বাংলাদেশে বিশ্বমানের চিকিৎসা সেবা নিশ্চিত করতে বিশ্বের সর্বাধুনিক চিকিৎসা প্রযুক্তি দেশে নিয়ে আসা হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন। হাসপাতালগুলোতে আন্তর্জাতিক মানের চিকিৎসা ব্যবস্থা নিশ্চিত করতে প্রধানমন্ত্রী ইতোমধ্যে প্রয়োজনীয় দিকনির্দেশনা দিয়েছেন বলেও জানান তিনি।

আজ রোববার (২০ সেপ্টেম্বর) ঢাকা মেডিকেল কলেজে আয়োজিত 'পলিসিস্টিক ওভারি সিনড্রোম সচেতনতা সপ্তাহ' উপলক্ষে অনুষ্ঠিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব তথ্য জানান।

সেমিনারে স্বাস্থ্যমন্ত্রী উল্লেখ করেন, দেশের নারীদের মধ্যে হরমোনজনিত ও বিপাকীয় জটিলতা 'পলিসিস্টিক ওভারি সিনড্রোম' (PCOS)-এর বিস্তারের কারণে বন্ধ্যাত্বের হার আশঙ্কাজনকভাবে বাড়ছে। তবে আধুনিক প্রযুক্তির ব্যবহারে উন্নত বিশ্বে এসব নারীদের সন্তান ধারণের কার্যকর সুযোগ তৈরি হয়েছে।

তিনি আরও জানান, উন্নত চিকিৎসা প্রযুক্তির দ্রুত বাস্তবায়নে ইতোমধ্যে চীনসহ বিভিন্ন আধুনিক দেশের সঙ্গে কূটনৈতিক ও প্রযুক্তিগত যোগাযোগ স্থাপন করা হয়েছে।

সেমিনারে উপস্থাপিত তথ্যে উঠে আসে, বর্তমানে বাংলাদেশে প্রতি ১০০ জন নারীর মধ্যে ৮ থেকে ১০ জন এই গাইনি ও হরমোনজনিত সমস্যায় ভুগছেন। এ বিষয়ে সামাজিক সচেতনতা বৃদ্ধি ও আধুনিক চিকিৎসা পদ্ধতি সহজলভ্য করার ওপর জোর দেন বক্তারা।

আরও পড়ুন
চিকিৎসা

সর্বশেষ সংবাদ

সম্পর্কিত সংবাদ