দ্বিতীয়বার কন্যাসন্তানের বাবা-মা হলেন দীপিকা-রণবীর

দ্বিতীয়বার কন্যাসন্তানের বাবা-মা হলেন বলিউড তারকা দীপিকা পাড়ুকোন ও রণবীর সিং। সামাজিক মাধ্যমে সুখবরটি শেয়ার করেছেন দীপিকা।

News

Photo Collected


অনলাইন ডেস্ক

অনলাইন ডেস্ক, আরটিইউ নিউজ

প্রকাশ:

বিনোদন ডেস্ক: দ্বিতীয়বার বাবা-মা হলেন বলিউড তারকা দীপিকা পাড়ুকোন ও রণবীর সিং। তাদের পরিবারে এসেছে নতুন অতিথি—জন্ম নিয়েছে কন্যাসন্তান।

সামাজিক যোগাযোগমাধ্যমে নবজাতকের আগমনের সুখবরটি নিজেই জানিয়েছেন দীপিকা। ইনস্টাগ্রামে নবজাতকের পায়ের ছাপের একটি ছবি প্রকাশ করে তিনি জানান, তাদের ঘরে কন্যাসন্তান এসেছে। খবর প্রকাশের পর থেকেই শুভেচ্ছায় ভাসছেন এই তারকা দম্পতি।

এর আগে গত ১৯ এপ্রিল যৌথ ইনস্টাগ্রাম পোস্টে দ্বিতীয়বার বাবা-মা হওয়ার ঘোষণা দিয়েছিলেন দীপিকা ও রণবীর। সেই পোস্টে তাদের প্রথম সন্তান দুয়া পাড়ুকোন সিংয়ের হাতে গর্ভধারণ পরীক্ষার ফল দেখা যায়। একই পোস্টে তারা জানিয়েছিলেন, তাদের পরিবারে নতুন সদস্য আসতে চলেছে।

সম্প্রতি দুয়ার জন্মদিন উপলক্ষে আবেগঘন একটি ছবিও প্রকাশ করেছিলেন এই দম্পতি। ছবিতে রণবীর ও দুয়ার সঙ্গে ছিলেন দীপিকা। সেখানে অভিনেত্রীর অন্তঃসত্ত্বা হওয়ার বিষয়টিও স্পষ্ট ছিল।

ছবিটির ক্যাপশনে দীপিকা লিখেছিলেন, “বেবি দুয়া এবং আমাদের সবার হৃদয় আরও বড় হচ্ছে! আপনাদের আশীর্বাদের জন্য ধন্যবাদ!”

অবশেষে সেই অপেক্ষার অবসান হয়েছে। প্রথম সন্তান দুয়ার পর এবার তাদের পরিবারে যোগ হলো আরও এক কন্যাসন্তান। নতুন অতিথির আগমনে দীপিকা ও রণবীরের পরিবারে বইছে আনন্দের আবহ।

কেএইচ

সর্বশেষ সংবাদ

সম্পর্কিত সংবাদ