একাদশ শ্রেণির ভর্তির নতুন সূচি ঘোষণা

একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন ২ সেপ্টেম্বর শুরু হয়ে ১০ সেপ্টেম্বর পর্যন্ত চলবে। ২৩ সেপ্টেম্বর থেকে নতুন শিক্ষার্থীদের ক্লাস শুরু হবে...

News

Photo Collected


অনলাইন ডেস্ক

অনলাইন ডেস্ক, আরটিইউ নিউজ

প্রকাশ:

চলতি শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তি ও নতুন শিক্ষার্থীদের ক্লাস শুরুর সময়সূচি এগিয়ে আনা হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ২ সেপ্টেম্বর থেকে অনলাইনে ভর্তির আবেদন শুরু হয়ে চলবে ১০ সেপ্টেম্বর পর্যন্ত। ভর্তি প্রক্রিয়া শেষ করে ২৩ সেপ্টেম্বর থেকে একাদশ শ্রেণির ক্লাস শুরু করার প্রস্তুতি নেওয়া হয়েছে।

ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানান, শিক্ষার্থীদের সেশনজট কমানো এবং শিক্ষার স্বাভাবিক কার্যক্রম বজায় রাখতে ভর্তি কার্যক্রমের সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছে। তিনি বলেন, ২ থেকে ১০ সেপ্টেম্বর পর্যন্ত প্রথম পর্যায়ের আবেদন গ্রহণ করা হবে। এরপর প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করে ২২ সেপ্টেম্বরের মধ্যে ভর্তি কার্যক্রম শেষ করার লক্ষ্য রয়েছে। পরদিন, অর্থাৎ ২৩ সেপ্টেম্বর থেকে নতুন শিক্ষাবর্ষের ক্লাস শুরু হবে।

ভর্তির নীতিমালার বিষয়ে বোর্ড চেয়ারম্যান জানান, গত বছরের নীতিমালাই এবারও বহাল থাকবে। শিক্ষা মন্ত্রণালয়ের চূড়ান্ত অনুমোদনের পর নতুন ভর্তি নীতিমালা ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে প্রকাশ করা হবে। শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, এর আগে একটি খসড়া সময়সূচিতে ১৫ সেপ্টেম্বর থেকে একাদশ শ্রেণির ভর্তির আবেদন শুরু এবং ১২ নভেম্বর থেকে ক্লাস শুরুর প্রস্তাব করা হয়েছিল। তবে সেশনজটের বিষয়টি বিবেচনায় নিয়ে শিক্ষা মন্ত্রণালয় ওই প্রস্তাব অনুমোদন করেনি।

পরে মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী ভর্তি কার্যক্রম ও ক্লাস শুরুর সময় এগিয়ে এনে নতুন সূচি নির্ধারণ করা হয়। সংশ্লিষ্টরা মনে করছেন, নতুন সময়সূচি বাস্তবায়িত হলে শিক্ষার্থীদের একাদশ শ্রেণির পাঠ কার্যক্রম দ্রুত শুরু করা সম্ভব হবে।

পিপল/এএইচ

সর্বশেষ সংবাদ

সম্পর্কিত সংবাদ