যে তিন উপায়ে ব্যক্তিগত গোপনীয়তার সুরক্ষা হবে

স্মার্টফোনের তিনটি গুরুত্বপূর্ণ সেটিংস বন্ধ রাখলে কমবে ডেটা ট্র্যাকিং, রক্ষা পাবে ব্যক্তিগত তথ্য এবং বাড়বে আপনার ডিজিটাল গোপনীয়তা।

News

Photo Collected


অনলাইন ডেস্ক

অনলাইন ডেস্ক, আরটিইউ নিউজ

প্রকাশ:

স্মার্টফোন এখন দৈনন্দিন জীবনের অপরিহার্য উপকরণ হলেও, এর মাধ্যমে ব্যবহারকারীর অজান্তে অবস্থান, কথোপকথন, অনুসন্ধান ও ইতিহাসসহ বিভিন্ন ব্যক্তিগত তথ্য সংগ্রহ করে থাকে গুগল এবং ফেসবুকের মতো প্ল্যাটফর্ম! এসব তথ্যকে ব্যবহার করে তাদের অ্যালগরিদম সাজেস্টেড ভিডিও, রিলস এবং টার্গেটেড বিজ্ঞাপন প্রদর্শন করে। ফলে ব্যক্তিগত গোপনীয়তা ঝুঁকিতে পড়ে।

প্রযুক্তি বিশেষজ্ঞরা বলছেন, স্মার্টফোনে কিছু গুরুত্বপূর্ণ সেটিংস বন্ধ রাখলে বড় প্রযুক্তি কোম্পানিগুলোর ডেটা সংগ্রহের মাত্রা অনেকটাই কমানো সম্ভব।

এমন তিন গুরুত্বপূর্ণ সেটিংস হলো :

১. গুগলের Voice & Audio Activity

গুগলের ভয়েস রেকর্ডিং ফিচার সচল থাকলে আপনার উচ্চারিত কমান্ড ছাড়াও আপনার আশেপাশের অডিও ডেটা রেকর্ড করে রাখে, যাতে আপনার ব্যবহার অনুযায়ী সার্ভিস দেখানো যায়। যা ব্যক্তিগত গোপনীয়তার জন্য ঝুঁকিপূর্ণ।

যেভাবে বন্ধ করবেন:

গুগল অ্যাপ খুলুন, ওপরে প্রোফাইল আইকনে ট্যাপ করুন, ‘Data & Privacy’ অপশনে যান, Voice & Audio Activity অপশনটি বন্ধ করুন। এতে আপনার ব্যক্তিগত তথ্য আর গুগলের সার্ভারে সংরক্ষণ হবে না।

২. পারসোনালাইজড অ্যাডস

গুগল আপনার সার্চ হিস্ট্রি, ব্রাউজিং প্যাটার্ন ও অ্যাপ ব্যবহারের ওপর ভিত্তি করে বিজ্ঞাপন দেখায়। এই সেটিংসগুলো বন্ধ করলে ডেটা ব্যবহারের পরিমাণ কমে এবং গোপনীয়তা বাড়ে।

যেভাবে বন্ধ করবেন:

গুগল অ্যাপ খুলে My Ad Center-এ যান, Personalized Ads-এর টগল অফ করুন, এতে টার্গেটেড বিজ্ঞাপন বন্ধ হবে এবং আপনার সার্চ হিস্ট্রি থাকবে আরও নিরাপদ।

৩. লোকেশন ট্রাকিং

লোকেশন ট্র্যাকিং সুবিধা যেমন কাজের, তেমনি এটি আপনার প্রতিটি চলাফেরার তথ্য গুগলের কাছে পৌঁছে দেয়। কোথায় গেলেন, কতক্ষণ ছিলেন, কোন রেস্তোরাঁ বা মার্কেটে গিয়েছিলেন ইত্যাদি। তাই লোকেশন সেটিংসটি বন্ধ রাখাা খুবই গুরুত্বপূর্ণ।

যেভাবে বন্ধ করবেন:

Google Maps অ্যাপ খুলুন, Profile Icon-এর ওপরে ট্যাপ করুন, ‘Your Data in Maps’ অপশনে যান, Location History অপশনটি বন্ধ করে দিন। লোকেশন হিস্ট্রি বন্ধ করলে গুগল আর আপনার চলাচলের টাইমলাইন রেকর্ড করতে পারবে না। ফলে গোপনীয়তা কিছুটা হলেও রক্ষা পাবে।

কেন এখনই এই সেটিংসগুলো বন্ধ করা জরুরি?

১.ব্যক্তিগত কথোপকথন ও অভ্যাসের ওপর নজরদারি কমবে।

২.সার্চ ও ব্রাউজিং ডেটা আরও নিরাপদ থাকবে।

৩.অনাকাঙ্ক্ষিত বিজ্ঞাপন কমে যাবে।

৪.ডিজিটাল প্রাইভেসি ও অনলাইন নিরাপত্তা বাড়বে।

তাই আপনার ডিজিটাল জীবন আরও সুরক্ষিত এবং নিরাপদ করতে আজই চালু করতে পারেন উপরে আলোচিত তিনটি সেটিংস।

পিপল/এনটি

সর্বশেষ সংবাদ

সম্পর্কিত সংবাদ