ভারতের মাইক্রোড্রামা বাজারে বিনিয়োগ টানতে ইলোইলো পেল ৮ কোটি ডলার

ভারতে ক্রমবর্ধমান মাইক্রোড্রামা বাজারে বিনিয়োগের লক্ষ্যে এনবিসিইউনিভার্সাল ও হর্নবিল ক্যাপিটালের কাছ থেকে ৮ কোটি ডলার সংগ্রহ করেছে ইলোইলো। সেন্সর টাওয়ারের তথ্যমতে, তাদের স্টোরিটিভির মাসিক সক্রিয় ব্যবহারকারী ৩ কোটি ৩০ লাখের বেশি।

News

Photo: tech


অনলাইন ডেস্ক

অনলাইন ডেস্ক, আরটিইউ নিউজ

প্রকাশ:
ভারতে ধারাবাহিক ছোট নাটকের (মাইক্রোড্রামা) জনপ্রিয়তা বাড়ার সঙ্গে সঙ্গে প্রতি মাসে ১১ কোটি ৮০ লাখের বেশি মানুষ এসব নাটক দেখছেন। বিশ্লেষকদের মতে, ইলোইলোর স্টোরিটিভি এই ধারার অন্যতম শীর্ষ অ্যাপ, যার সক্রিয় ব্যবহারকারী ৩ কোটি ৩০ লাখের বেশি। এই বিপুল ব্যবহারকারী সংখ্যাকে পুঁজি করে কোম্পানিটি সিরিজ সি বিনিয়োগ হিসেবে হর্নবিল ক্যাপিটাল ও এনবিসিইউনিভার্সালের কাছ থেকে ৮ কোটি ডলার সংগ্রহ করেছে। এই দফায় অর্থ সংগ্রহের পর কোম্পানিটির মোট বিনিয়োগ দাঁড়িয়েছে ১৩ কোটি ডলারে এবং এর মূল্যমান ৫০ কোটি ডলার। মানুষ যখন উল্লম্ব ভিডিও প্ল্যাটফর্মে বেশি সময় কাটাচ্ছে, তখন যুক্তরাষ্ট্র, চীন ও ভারতসহ বিভিন্ন দেশে ধারাবাহিক কনটেন্টের জনপ্রিয়তা বাড়ছে। এই ধারায় বিনিয়োগ করছেন এবং অভিনয়ও করছেন হলিউড তারকা ইসা রাই, জেমস ফ্রাঙ্কো ও কিম কার্দাশিয়ানের মতো ব্যক্তিত্বরা। এক বিলিয়নের বেশি ইন্টারনেট ব্যবহারকারী নিয়ে ভারত এই বাজারের জন্য বড় সুযোগ তৈরি করেছে। বিশ্লেষকরা ধারণা করছেন, ২০৩০ সালের মধ্যে এই শিল্পের বার্ষিক রাজস্ব ৩-৪ বিলিয়ন ডলার ছাড়িয়ে যাবে। গত বছর স্টোরি টিভি, কুকু টিভি ও কুইক টিভির মতো নিবেদিত অ্যাপগুলো দেশের সবচেয়ে বেশি ডাউনলোড হওয়া ভিডিও স্ট্রিমিং অ্যাপের তালিকায় ছিল। ভারতীয় ই-কমার্স প্রতিষ্ঠান ফ্লিপকার্টের সাবেক নির্বাহী সৌরভ পান্ডে ২০২০ সালে এই কোম্পানিটি প্রতিষ্ঠা করেন। বর্তমানে স্টোরিটিভির কাছে ছয়টি ভাষায় ৫ হাজারের বেশি শিরোনামের সংগ্রহ রয়েছে। টেকক্রাঞ্চকে পান্ডে জানান, ছোট আকারের সহজে দেখার উপযোগী কনটেন্টের কারণে ব্যবহারকারীরা দিনে একাধিক দফায় গড়ে ৯৫ মিনিট অ্যাপে সময় কাটান। মাইক্রোড্রামা প্রসঙ্গে তিনি বলেন, “আমার মৌলিক বিশ্বাস, পরবর্তী ১০০ কোটি ব্যবহারকারী টেলিভিশন দেখে বড় হবে না, তারা ফোনে কনটেন্ট দেখে বড় হবে। এই বিনোদন ভিন্নভাবে ডিজাইন করতে হবে। এটি নির্দিষ্ট সময়ে বসে দেখার বিষয় হবে না, বরং দিনের নির্দিষ্ট কিছু সময়ে দেখার বিষয় হবে। ছোট ক্লিপের ক্ষেত্রে এটি আগেই সমাধান হয়েছে, কিন্তু ধারাবাহিক গল্প বলার বিষয়টি কখনো সমাধান হয়নি।” তিনি মনে করেন, পরিবার বা বন্ধুদের সঙ্গে বড় পর্দায় দেখার জায়গা থাকবে, তবে বিনোদনের বেশিরভাগ অংশ মোবাইলের মাধ্যমেই উপভোগ করা হবে। সব মাইক্রোড্রামা প্ল্যাটফর্মই ইউটিউব, ইনস্টাগ্রাম ও টিকটকের সঙ্গে প্রতিযোগিতা করছে, যেখানে নির্মাতারা বিনা মূল্যে কনটেন্ট প্রকাশ করেন। কিছু প্ল্যাটফর্ম নির্মাতাদের ধারাবাহিক কনটেন্ট প্রকাশের সুযোগও তৈরি করছে। পান্ডে মনে করেন, মানসম্পন্ন কনটেন্ট দিতে পারলে ব্যবহারকারীরা অন্য বিনামূল্যের প্ল্যাটফর্মের চেয়ে স্টোরিটিভিকে বেছে নেবেন। কোম্পানিটি কনটেন্ট নির্মাণে ভারতীয় টিভি প্রযোজনা প্রতিষ্ঠান বালাজি টেলিফিল্মসের সঙ্গে অংশীদারিত্বের কথাও উল্লেখ করেছে। কোম্পানিটি মাসিক, ত্রৈমাসিক ও বার্ষিক বিভিন্ন সাবস্ক্রিপশনের মাধ্যমে কনটেন্ট আনলক করার সুযোগ দেয়। পাশাপাশি বিজ্ঞাপনভিত্তিক কিছু বিনামূল্যের কনটেন্টও রয়েছে। প্রতিবেদন অনুযায়ী, বিজ্ঞাপনের মাধ্যমে আয় সাবস্ক্রিপশনের তুলনায় তেমন লাভজনক নাও হতে পারে। ভারতে মনিটাইজেশন একটি বড় চ্যালেঞ্জ। ব্যবহারকারীরা সাধারণত বিনামূল্যের কনটেন্টের উপর নির্ভর করেন, কিন্তু খুব কম সংখ্যক মানুষ পেইড ব্যবহারকারীতে পরিণত হন। বিশ্লেষণী প্রতিষ্ঠান রেডসিয়ারের প্রতিবেদন অনুযায়ী, ৪ কোটির বেশি মানুষ অন্তত একবার মাইক্রোড্রামার জন্য অর্থ পরিশোধ করেছেন, তবে প্রতি মাসে নিয়মিত অর্থ দেন ১.৫ থেকে ১.৭ কোটি ব্যবহারকারী। আলাদা একটি জরিপে অর্মেক্স মিডিয়া জানিয়েছে, মাইক্রোড্রামা দেখা ৭২ শতাংশ মানুষ এখনো কখনো অর্থ পরিশোধ

সর্বশেষ সংবাদ

সম্পর্কিত সংবাদ