ওপেনএআইয়ের মূল্যমান ১.২৫ ট্রিলিয়ন ডলার; আইপিও-র পথে অ্যানথ্রপিক

নতুন এক দফা তহবিল সংগ্রহে ওপেনএআইয়ের মূল্যমান দাঁড়িয়েছে ১.২৫ ট্রিলিয়ন ডলারে। এই দফায় আরও ১১ বিলিয়ন ডলার সংগ্রহ করা হয়েছে, যা প্রতিষ্ঠানটিকে বিশ্বের অন্যতম মূল্যবান কোম্পানিগুলোর একটিতে পরিণত করবে।

News

Photo: tech


অনলাইন ডেস্ক

অনলাইন ডেস্ক, আরটিইউ নিউজ

প্রকাশ:
বার্তা সংস্থা ব্লুমবার্গের প্রতিবেদন অনুযায়ী, নতুন একটি তহবিল সংগ্রহ কার্যক্রমের মাধ্যমে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রতিষ্ঠান ওপেনএআইয়ের বর্তমান মূল্যমান দাঁড়িয়েছে ১.২৫ ট্রিলিয়ন ডলারে। এই দফায় প্রতিষ্ঠানটি আরও ১১ বিলিয়ন ডলার সংগ্রহ করেছে। এর ফলে ওপেনএআই বিশ্বের অন্যতম মূল্যবান কোম্পানিগুলোর একটিতে পরিণত হবে। উল্লেখ্য, এর আগে চলতি বছরের মার্চ মাসে ওপেনএআই বিনিয়োগকারীদের কাছ থেকে ১২২ বিলিয়ন ডলার সংগ্রহ করে, তখন প্রতিষ্ঠানটির মূল্যমান ছিল ৮৫২ বিলিয়ন ডলার। ফিনান্সিয়াল টাইমস ও ওয়াল স্ট্রিট জার্নালও একই ধরনের তথ্য প্রকাশ করেছে বলে জানা গেছে।

সর্বশেষ সংবাদ

সম্পর্কিত সংবাদ