ক্যাম্প স্ন্যাপের রেট্রো ডিজিটাল ক্যামকর্ডারের ছোট সংস্করণ উন্মোচন

স্ক্রিনবিহীন সিএস-৮ ভিডিও ক্যামেরার নতুন রং চালুর এক মাস পর ক্যাম্প স্ন্যাপ আজ এর একটি ক্ষুদ্র সংস্করণ ঘোষণা করেছে, যা মূল ক্যামেরার আকারের অর্ধেকেরও কম।

News

Photo: tech


অনলাইন ডেস্ক

অনলাইন ডেস্ক, আরটিইউ নিউজ

প্রকাশ:
গত মাসে স্ক্রিনবিহীন সিএস-৮ ভিডিও ক্যামেরার জন্য নতুন রঙের বিকল্প চালুর পর ক্যাম্প স্ন্যাপ আজ এর একটি ক্ষুদ্র সংস্করণ ঘোষণা করেছে। নতুন সিএস-৮ মিনি মূল ক্যামেরার চেয়ে আকারে অর্ধেকেরও কম। কয়েক দশক আগের ক্যানন ও কোডাক সুপার ৮ মিমি ফিল্ম ক্যামেরার অনুপ্রেরণায় তৈরি বড় সংস্করণের রেট্রো নকশা এতে অক্ষুণ্ন রাখা হয়েছে। তবে ছোট হাতে সহজে ধরার উপযোগী করে এর গ্রিপ ছোট করা হয়েছে এবং রেজোলিউশনও কিছুটা কমানো হয়েছে। মূল ক্যামেরা ৪কে ভিডিও ধারণ করতে পারলেও মিনি সংস্করণের ১/২.৭ ইঞ্চি সেন্সর কেবল ২.৭কে পর্যন্ত ভিডিও ধারণে সক্ষম।

সর্বশেষ সংবাদ

সম্পর্কিত সংবাদ