সম্প্রতি মালয়েশিয়াতে দেখা গেছে বাংলাদেশ সেনাবাহিনী হতে বরখাস্ত ও পলাতক লেফটেন্যান্ট জেনারেল মুজিবুর রহমানকে। ছবিতে পলাতক এই কর্মকর্তা নিজের পরিচিত চেহারা

Photo Collected

অনলাইন ডেস্ক, আরটিইউ নিউজ
সম্প্রতি মালয়েশিয়াতে দেখা গেছে বাংলাদেশ সেনাবাহিনী হতে বরখাস্ত ও পলাতক লেফটেন্যান্ট জেনারেল মুজিবুর রহমানকে।
ছবিতে পলাতক এই কর্মকর্তা নিজের পরিচিত চেহারা ঢাকতে কৌশলের আশ্রয় নিয়েছেন এমনটাই প্রতীয়মান হয়।

পতিত স্বৈরশাসক শেখ হাসিনার ঘনিষ্ঠ ও অত্যন্ত আস্থাভাজন এই কর্মকর্তা ছিলেন দেশের সামরিক কাঠামোর কেন্দ্রে। বাংলাদেশ সেনাবাহিনীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে থেকে সশস্ত্র বাহিনীর কৌশলগত শক্তি ও স্পর্শকাতর বহু তথ্য তিনি নিয়মিত পার্শ্ববর্তী রাষ্ট্রের গোয়েন্দা সংস্থার সাথে শেয়ার করতেন — এমন গুরুতর অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।
মানবতাবিরোধী অপরাধে গ্রেফতার আরেক কুখ্যাত সেনা কর্মকর্তা জিয়াউল আহসান ও এই মুজিব ছিলেন মূলত পলাতক সাবেক নিরাপত্তা উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিকীর সকল অপরাধের সহযোগী।
৫ আগষ্ট ২০২৪ পরবর্তী সময়ে সামরিক বাহিনীতে মুজিব চক্রের সামরিক অভ্যুত্থানের প্রচেষ্টা ব্যর্থ হলে কঠোর নজরদারিতে রাখা হয় তাকে। পরবর্তীতে বেশ রহস্যজনকভাবে সেনা নজরদারির মধ্যেও পালিয়ে যেতে সক্ষম তিনি, তবে বর্তমান সরকার ক্ষমতা গ্রহনের পর মুজিবর রহমান সহ বিভিন্ন অপরাধে যুক্ত সামরিক বাহিনীর কতিপয় কর্মকর্তাকে দেশ ছেড়ে পালাতে কারা সহায়তা করেছে, সে বিষয়ে তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছে সামরিক সূত্র।
অবৈধভাবে দেশে ও বিদেশে হাজার কোটি টাকার সম্পদ গড়া এই সেনা কর্মকর্তা বর্তমানে সৌদিআরব, মালয়েশিয়া, ভারত, সিংগাপুরসহ বিভিন্ন দেশে বিচরণ করছেন বলে জানা গেছে।











