একটা নিয়ম করে যে কোনো সংসদ সদস্য এবং সরকারের মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপদেষ্টা বা সমমর্যাদার ব্যক্তিদের পরিবারের সদস্যদের সরকারের সাথে যে কোনো ব্যবসা বা

Photo Collected

The New York Times
একটা নিয়ম করে যে কোনো সংসদ সদস্য এবং সরকারের মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপদেষ্টা বা সমমর্যাদার ব্যক্তিদের পরিবারের সদস্যদের সরকারের সাথে যে কোনো ব্যবসা বা প্রকল্পে যুক্ত হওয়ায় নিষেধাজ্ঞা দেওয়া যায় না? আর যদি সরকারের সাথে ব্যবসা করতেই হয়, তাহলে এই আত্মীয়দের ক্ষেত্রে অধিকমাত্রায় যাচাই-বাছাইয়ের নীতি অনুসরণ করুন।
আজকে ছেলে, কালকে মেয়ে, পরশু মেয়ের জামাই, ছেলের বউ, শ্যালক, ভাই/বোন, নাতি/নাতনি — আপনারা এসবের স্ক্যান্ডাল সামাল দেবেন, নাকি রাষ্ট্র পরিচালনা করবেন?
বাংলাদেশ বিশ্বের অন্যতম শীর্ষ দুর্নীতিগ্রস্ত দেশ। আপনার দেশে দুর্নীতি দমনে যেসব পদক্ষেপ নেওয়া হয়, সেসব খুবই ঠুনকো এবং ক্ষমতাসীনদের কাছে সেসব পাশ কাটিয়ে যাওয়া খুবই সহজ। সরকারে থেকে স্বজনদের সরকারি কাজ দেওয়া অবারিত দুর্নীতির একটা ক্ষেত্র তৈরি করে।
সরকার ও রাষ্ট্রপ্রধানের আগে মাননীয়, মহামান্যের ব্যবহার না করার বিষয়টি যদি চিঠি ইস্যু করে জানান দেওয়া যায়, তাহলে নিজ আত্মীয়দের সরকারি প্রকল্পে যুক্ত থাকা থেকে বিরত রাখার পরামর্শ দিয়েও চিঠি ইস্যু করা যায়।











