২য় চিফ অব আর্মি স্টাফ কাপ প্রফেশনাল গলফ টুর্নামেন্ট সমাপ্ত

ঢাকা সেনানিবাসের কুর্মিটোলা গলফ ক্লাবে ‘দ্বিতীয় চিফ অব আর্মি স্টাফ (সিএএস) কাপ প্রফেশনাল গলফ টুর্নামেন্ট-২০২৬’-এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

News

Photo Collected


অনলাইন ডেস্ক

অনলাইন ডেস্ক, আরটিইউ নিউজ

প্রকাশ:

বিশেষ প্রতিনিধি : ঢাকা সেনানিবাসের কুর্মিটোলা গলফ ক্লাবে মঙ্গলবার '২য় চিফ অব আর্মি স্টাফ (সিএএস) কাপ প্রফেশনাল গলফ টুর্নামেন্ট-২০২৬' এর সমাপনী অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। আইএসপিআর

পুরস্কার বিতরণ শেষে প্রধান অতিথি তার ভাষণে বলেন, এ ধরণের প্রতিযোগিতার আয়োজন দেশের গলফ অঙ্গনের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এই আয়োজনের জন্য সংশ্লিষ্ট সকলকে তিনি ধন্যবাদ জানান।

টুর্নামেন্টে প্রফেশনাল বিভাগে অসাধারণ নৈপুণ্য প্রদর্শন করে মোহাম্মদ সিদ্দিকুর রহমান চ্যাম্পিয়ন এবং আকবর হোসেন রানার আপ হওয়ার গৌরব অর্জন করেন। অন্যদিকে, অ্যামেচার বিভাগে মো: শরিফ হোসেন চ্যাম্পিয়ন হওয়ার কৃতিত্ব অর্জন করেন।

সমাপনী অনুষ্ঠানে বাংলাদেশ গলফ ফেডারেশনের মহাসচিব, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, জয়েন্ট সেক্রেটারি; বাংলাদেশ প্রফেশনাল গলফার্স অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট, মহাসচিব; ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাগণ; আমন্ত্রিত অতিথিবৃন্দসহ কুর্মিটোলা গলফ ক্লাবের কর্মকর্তাগণ এবং গণমাধ্যমের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

পিপল/এসবি

কেএইচ

সর্বশেষ সংবাদ

সম্পর্কিত সংবাদ