শিশু জুলিয়া হত্যায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি’কে খালাস দিয়ে পূর্ণাঙ্গ রায় প্রকাশ

শিশু জুলিয়া আক্তার ধর্ষণ ও হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আমীর হোসেনকে ২১ বছর পর খালাস দিয়েছেন হাইকোর্ট। আদালত বলেছে, মূল আসামিকে ধরা হয়নি।

News

Photo Collected


অনলাইন ডেস্ক

অনলাইন ডেস্ক, আরটিইউ নিউজ

প্রকাশ:

চট্টগ্রামের হাটহাজারীতে শিশু জুলিয়া আক্তারকে ধর্ষণ ও হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আমীর হোসেন ওরফে জামালকে খালাস দিয়ে হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশ করা হয়েছে। ২১ বছর পর বুধবার সকালে এ রায় প্রকাশ করা হয়।

রায়ে আদালত বলেছেন, প্রকৃত আসামিকে গ্রেপ্তার না করে আমীর হোসেনকে এ মামলায় গ্রেপ্তার করা হয়েছিল। ফলে তাকে মৃত্যুদণ্ড দেওয়ার পর্যাপ্ত ভিত্তি ছিল না বলে আদালত মনে করেছেন।

এর আগে মঙ্গলবার (১ সেপ্টেম্বর) শিশু জুলিয়া আক্তার হত্যা মামলায় আমীর হোসেনকে মৃত্যুদণ্ড থেকে খালাস দেন হাইকোর্ট। একই সঙ্গে তাকে দ্রুত কনডেমড সেল থেকে মুক্তির নির্দেশ দেওয়া হয়।

২০১৯ সালের ১০ ফেব্রুয়ারি শিশু জুলিয়াকে ধর্ষণ ও হত্যার দায়ে আমীর হোসেনকে মৃত্যুদণ্ড দেন চট্টগ্রাম নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২।

মামলার অভিযোগ অনুযায়ী, ২০০৫ সালের ১৬ মে হাটহাজারী উপজেলার মেখল গ্রামে ফুফুর বাড়িতে বেড়াতে যায় শিশু জুলিয়া আক্তার। ওই বাড়িতে দিনমজুর হিসেবে কাজ করতেন আমীর হোসেন।

পরে জুলিয়াকে ধর্ষণ ও হত্যার অভিযোগে আমীর হোসেনকে গ্রেপ্তার করা হয়। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে নিম্ন আদালত তাকে মৃত্যুদণ্ড দিলেও হাইকোর্টে আপিলের পর ২১ বছর পর তিনি খালাস পেলেন।

পিপল/এনটি

সর্বশেষ সংবাদ

সম্পর্কিত সংবাদ