গুলশানে আওয়ামী লীগের ঝটিকা মিছিলের প্রতিবাদে এনসিপির মশাল মিছিল

গুলশানে আওয়ামী লীগের ঝটিকা মিছিলের প্রতিবাদে মশাল মিছিল করেছে এনসিপি নেতাকর্মীরা।

News

Photo Collected


অনলাইন ডেস্ক

অনলাইন ডেস্ক, আরটিইউ নিউজ

প্রকাশ:

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর গুলশানে আওয়ামী লীগের ঝটিকা মিছিলের প্রতিবাদে মশাল মিছিল করেছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীরা।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যার পর ঢাকা মহানগর উত্তরের আওতাধীন গুলশান থানা এনসিপির উদ্যোগে এ মিছিল বের করা হয়। মিছিলটি গুলশান-২ মোড় থেকে শুরু হয়ে গুলশান-১-এর শ্যুটিং ক্লাব এলাকায় গিয়ে শেষ হয়। এতে গুলশান থানা এনসিপির নেতাকর্মীরা অংশ নেন।

এর আগে শুক্রবার দুপুরে গুলশান এলাকায় আওয়ামী লীগের নেতাকর্মীরা একটি ঝটিকা মিছিল বের করেন। এ সময় দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। পরে ঘটনাস্থল থেকে পাঁচটি ককটেল উদ্ধার করা হয় বলে জানা গেছে।

ওই ঘটনার প্রতিবাদ জানাতেই সন্ধ্যায় মশাল মিছিলের আয়োজন করে এনসিপি।

কেএইচ

সর্বশেষ সংবাদ

সম্পর্কিত সংবাদ