মলত্যাগের পর মল ভেসে থাকা কি কোনো রোগের লক্ষণ?

মল পানিতে ভাসার কারণ কী—গ্যাস, আঁশ, চর্বি ও পরিপাকতন্ত্রের ফাংশনাল সমস্যাসহ বিভিন্ন বিষয়ে বিশেষজ্ঞদের ব্যাখ্যা ও গবেষণার তথ্য এখানে তুলে ধরা হলো।

News

Photo Collected


অনলাইন ডেস্ক

অনলাইন ডেস্ক, আরটিইউ নিউজ

প্রকাশ:

সাধারণভাবে মল পানি থেকে ভারী হওয়ায় তা পানিতে ডুবে যায়। তবে কিছু ক্ষেত্রে মলের ভেতরে বাতাস বা গ্যাসের পরিমাণ বেড়ে গেলে সেটি হালকা হয়ে ভেসে থাকতে পারে। আবার মলে চর্বির পরিমাণ বেশি থাকলেও একই ঘটনা ঘটতে পারে।

ইউরোপিয়ান জার্নাল অব গ্যাস্ট্রোএন্টারোলজি অ্যান্ড হেপাটোলজিতে প্রকাশিত এক গবেষণায় দেখা গেছে, ফাংশনাল বাওয়েল ডিজঅর্ডারে আক্রান্ত মানুষের ২৬ শতাংশ জানিয়েছেন—তাদের মল পানিতে ভাসে।

ফাংশনাল বাওয়েল ডিজঅর্ডার কী?

যখন কোনও ব্যক্তি গঠনগত বা দৃশ্যমান কোনো সমস্যা ছাড়াই অন্ত্রের স্বাভাবিক কাজকর্মে গন্ডগোল অনুভব করেন, তখন এই অবস্থা ফাংশনাল বাওয়েল ডিজঅর্ডার হিসেবে পরিচিত। পরিপাকতন্ত্রের অন্যান্য অংশেও একই ধরনের ‘ফাংশনাল’ সমস্যা দেখা দিতে পারে।

গবেষণায় আরও দেখা গেছে, এমন ফাংশনাল সমস্যায় আক্রান্ত প্রায় ৩ শতাংশ ব্যক্তি মাঝে মাঝে মল ভাসতে দেখেন। তাঁদের অন্ত্রে স্বাভাবিকের তুলনায় বেশি গ্যাস উৎপন্ন হয়।

খাদ্যাভ্যাসও হতে পারে কারণ

আঁশসমৃদ্ধ খাবার অতিরিক্ত মাত্রায় খেলে অন্ত্রে গ্যাস তৈরি বাড়তে পারে। শাকসবজি, মসুর ডাল, শিমজাতীয় খাদ্য, ফুলকপি, ব্রকলি ইত্যাদিতে উচ্চমাত্রার আঁশ থাকার ফলে গ্যাস্ট্রিক বৃদ্ধি পায় এবং মল হালকা হয়ে ভেসে থাকতে পারে।

এ ছাড়া যাদের দুধের ল্যাকটোজ বা ফলের ফ্রুকটোজ হজমে সমস্যা হয়, তাদের ক্ষেত্রেও গ্যাস জমে একই পরিস্থিতি দেখা দিতে পারে।

যদি মলে চর্বির পরিমাণ বেড়ে যায়—অর্থাৎ শরীর চর্বি ঠিকমতো শোষণ করতে না পারে—তাহলে সেটিও মল ভাসার কারণ হতে পারে। অগ্ন্যাশয়, পিত্তথলি বা অন্ত্রের বিশেষ কিছু রোগে এমনটি ঘটে।

কখন চিকিৎসকের কাছে যাবেন?

মল পানিতে ভাসা সবসময় রোগের লক্ষণ নয়। তবে নিচের লক্ষণ থাকলে চিকিৎসকের শরণাপন্ন হওয়া জরুরি—

  • টানা কয়েক দিন মল পানিতে ভাসা

  • স্বাভাবিকের তুলনায় অস্বাভাবিক দুর্গন্ধ

  • মল আঠালো হয়ে যাওয়া

  • মলের পরিমাণ অস্বাভাবিক বেশি হওয়া

  • মলে রক্ত দেখা

  • কোনো প্রচেষ্টা ছাড়া ওজন কমে যাওয়া

  • পেটব্যথা বা অতিরিক্ত গ্যাস

বিশেষজ্ঞরা বলছেন, লক্ষণ স্থায়ী হলে দ্রুত পরীক্ষা করানো উচিত।

পিপল/এনটি

সর্বশেষ সংবাদ

সম্পর্কিত সংবাদ