কোন বাদামে কী উপকারিতা, আর কতটা খাওয়া উচিত?

বিভিন্ন বাদামের পুষ্টিগুণ ও স্বাস্থ্য উপকারিতা বিশেষজ্ঞরা তুলে ধরেছেন। কাজু, কাঠবাদাম, চিনাবাদাম, আখরোট শরীরের সুস্থতায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

News

Photo Collected


অনলাইন ডেস্ক

অনলাইন ডেস্ক, আরটিইউ নিউজ

প্রকাশ:

স্বাস্থ্যসচেতন মানুষের খাদ্যতালিকায় নিয়মিত বাদাম অন্তর্ভুক্ত করার পরামর্শ দিয়ে থাকেন পুষ্টিবিদরা। বাদামে থাকা বিভিন্ন ভিটামিন, খনিজ ও অ্যান্টি-অক্সিডেন্ট শরীরের সার্বিক সুস্থতায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তবে কোন বাদামে কী উপকার, তা জানা জরুরি।

কাজুবাদাম
কাজুবাদামে রয়েছে আয়রন, জিংক, ম্যাগনেসিয়াম, ফসফরাস ও সেলেনিয়াম—যা হাড়ের স্বাস্থ্য, মস্তিষ্কের কার্যকারিতা ও হৃদযন্ত্র সুরক্ষায় সহায়তা করে। এতে থাকা মনোস্যাচুরেটেড ও পলিআনস্যাচুরেটেড ফ্যাট হৃদ্‌রোগের ঝুঁকি কমায়। কাজুবাদামের ট্রিপটোফ্যান মানসিক স্বাস্থ্যের জন্য প্রয়োজনীয় সেরোটোনিন উৎপাদনে সাহায্য করে।

কাঠবাদাম
কাঠবাদামে রয়েছে ভিটামিন ই ও অ্যান্টি-অক্সিডেন্ট, যা চুল ও ত্বকের স্বাস্থ্য উন্নত করে। এতে থাকা পিনোলিক অ্যাসিড ক্ষুধা নিয়ন্ত্রণে সাহায্য করে এবং ওজন কমাতে সহায়ক ভূমিকা রাখে।

চিনাবাদাম
চিনাবাদাম প্রোটিন, ফাইবার, স্বাস্থ্যকর চর্বি ও অ্যান্টি-অক্সিডেন্টে সমৃদ্ধ। এতে আছে ২০ ধরনের অ্যামিনো অ্যাসিড ও গুরুত্বপূর্ণ কো-এনজাইম। চিনাবাদামে থাকা রেসভেরাট্রল ক্যানসার প্রতিরোধে সহায়ক বলে মনে করা হয়। এটি রক্তে শর্করা নিয়ন্ত্রণ, ক্ষুধা কমানো ও ওজন নিয়ন্ত্রণে কার্যকর।

আখরোট
আখরোট ওমেগা–থ্রি ফ্যাটি অ্যাসিডের অন্যতম ভালো উৎস, যা মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়ায় এবং হৃদ্‌রোগের ঝুঁকি কমায়। এতে থাকা অ্যান্টি-অক্সিডেন্ট প্রদাহ কমাতে সাহায্য করে।

পেস্তাবাদাম
পেস্তাবাদামে বেশি ফাইবার ও প্রোটিন থাকে, যা হজমে সহায়ক এবং ওজন নিয়ন্ত্রণে কার্যকর। এটি ভিটামিন বি–৬ ও বিভিন্ন খনিজের ভালো উৎস। পেস্তায় থাকা অ্যান্টি-অক্সিডেন্ট চোখের স্বাস্থ্যের জন্য উপকারী।

ব্রাজিল বাদাম
ব্রাজিল বাদাম সেলেনিয়ামের অন্যতম সেরা উৎস, যা থাইরয়েড হরমোন উৎপাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এবং রোগ প্রতিরোধক্ষমতা বাড়ায়। প্রতিদিন মাত্র এক–দুটি ব্রাজিল বাদামই সেলেনিয়ামের প্রয়োজন পূরণ করতে সক্ষম।

কতটুকু বাদাম খাবেন
পুষ্টিবিদরা জানান, প্রতিদিন ৫০ গ্রামের বেশি বাদাম খাওয়া ঠিক নয়। যাদের ওজন বেশি, অ্যাসিডিটি, গ্যাস্ট্রিক বা আইবিএস আছে—তাদের কম খাওয়া উচিত। অ্যালার্জি বা শ্বাসকষ্ট থাকলে বাদাম খাওয়ার ক্ষেত্রে বাড়তি সতর্কতা প্রয়োজন। উচ্চ রক্তচাপের রোগীদের লবণ মেশানো বাদাম এড়িয়ে চলা উচিত। থাইরয়েড রোগীরা ওষুধ খাওয়ার দুই–তিন ঘণ্টা আগে বা পরে বাদাম খেতে পরামর্শ দেওয়া হয়।

পিপল/এনটি

সর্বশেষ সংবাদ

সম্পর্কিত সংবাদ