বাড়িতে বানিয়ে নিন স্বাস্থ্যকর চকলেট

চকলেট পছন্দ করেন না—এমন মানুষ খুব কমই আছে। ছোট-বড় সবার কাছেই এই খাবারটি জনপ্রিয়, বিশেষ করে শিশুদের কাছে।

News

Photo Collected


অনলাইন ডেস্ক

অনলাইন ডেস্ক, আরটিইউ নিউজ

প্রকাশ:

চকলেট পছন্দ করেন না—এমন মানুষ খুব কমই আছে। ছোট-বড় সবার কাছেই এই খাবারটি জনপ্রিয়, বিশেষ করে শিশুদের কাছে। তবে বিশেষজ্ঞরা বলেন, অতিরিক্ত চকলেট খাওয়া মোটেও ভালো নয়। বেশি চকলেট খেলে দাঁতের ক্ষয়, মোটা হওয়ার ঝুঁকি এবং ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে রক্তে শর্করা বাড়তে পারে, তা ডার্ক চকলেটই হোক বা মিল্ক চকলেট।

শিশুরা যদি চকলেট খাওয়ার জন্য বায়না ধরে, তবে বাইরে থেকে কেনার বদলে বাড়িতেই তৈরি করা যায় স্বাস্থ্যকর ও পুষ্টিকর হোমমেড চকলেট।

বাড়িতে স্বাস্থ্যকর চকলেট বানাতে যা লাগবে

  • কাজু

  • কাঠবাদাম

  • পেস্তা

  • কিশমিশ

  • ডার্ক চকলেট

  • গুড়

  • বাটার

যেভাবে তৈরি করবেন

১. প্রথমে কাজু, কাঠবাদাম, পেস্তা ও কিশমিশ কুচি করে নিন।
২. ডার্ক চকলেট ডাবল বয়লারের সাহায্যে গলিয়ে নিন।
৩. গলানো চকলেটে জ্বাল দেওয়া নরম গুড় ও বাটার মিশিয়ে নিন।
৪. এরপর বাদাম–কিশমিশের মিশ্রণ ভালোভাবে চকলেটের সঙ্গে মেশান।
৫. তৈরি মিশ্রণটি চকলেট মোল্ডে ঢেলে সারারাত ফ্রিজে রেখে দিন।

সকালে মোল্ড থেকে বের করলেই তৈরি হয়ে যাবে ঘরোয়া, স্বাস্থ্যকর চকলেট।


ডার্ক চকোলেট না হোয়াইট চকোলেট?

শিশুরা সাধারণত হোয়াইট চকলেট বেশি পছন্দ করে, কিন্তু প্রাপ্তবয়স্কদের কাছে ডার্ক চকলেট বেশি জনপ্রিয়। চিকিৎসকদের মতে,

  • হোয়াইট চকলেট বেশি চিনি ও ফ্যাটযুক্ত

  • ডার্ক চকলেট অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর

  • হৃদযন্ত্র, মুড ও মেটাবলিজমের জন্য ডার্ক চকলেট ভালো

তাই বাড়িতে ডার্ক চকলেট বানিয়ে শিশুদের অল্প পরিমাণে খাওয়ানোও উপকারী হতে পারে।

পিপল/এনটি

সর্বশেষ সংবাদ

সম্পর্কিত সংবাদ