ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানের সময় ইউএসএস আব্রাহাম লিংকন ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপের অন্তত আটজন নৌসেনা আত্মহত্যার চেষ্টা করেছিলেন।

Photo Collected

Al Jazeera
ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানের সময় ইউএসএস আব্রাহাম লিংকন ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপের অন্তত আটজন নৌসেনা আত্মহত্যার চেষ্টা করেছিলেন। মার্কিন নৌবাহিনীর ভারপ্রাপ্ত সচিব হুং কাও সিনেটর কির্স্টেন গিলিব্র্যান্ডকে দেওয়া এক চিঠিতে এ তথ্য জানান।
এসব ঘটনার মধ্যে বিমানবাহী রণতরী, ক্যারিয়ার এয়ার উইং, স্ট্রাইক গ্রুপ, ডেস্ট্রয়ার স্কোয়াড্রন, সহযোগী যুদ্ধজাহাজ ও বিমান স্কোয়াড্রনের সদস্যরা রয়েছেন। তবে ওই অভিযানে কোনো নৌসদস্য আত্মহত্যা করে মারা যাননি।
প্রায় ছয় হাজার থেকে সাত হাজার নৌসেনার এই বহর ছয়টির মতো জাহাজ নিয়ে ছয় মাসেরও বেশি সময় সমুদ্রে থেকে উচ্চমাত্রার সামরিক অভিযান পরিচালনা করে। ২৮৬ দিন সমুদ্রে থাকার পর ২ সেপ্টেম্বর ইউএসএস আব্রাহাম লিংকন থাইল্যান্ডের লায়েম চাবাং বন্দরে পৌঁছায়।
সূত্র: আনাদোলু
পিপল/এনটি











