নাইজেরিয়ায় বিষাক্ত মদ পানে ৪৮ জনের মৃত্যু

দক্ষিণ নাইজেরিয়ায় বিষাক্ত মিথানলযুক্ত দেশি মদ পানে ৪৮ জনের মৃত্যু, হাসপাতালে চিকিৎসাধীন অন্তত ১০০ জন। গ্রেপ্তার ১৫...

News

Photo Collected


অনলাইন ডেস্ক

অনলাইন ডেস্ক, আরটিইউ নিউজ

প্রকাশ:

দক্ষিণ নাইজেরিয়ায় কেমিক্যালযুক্ত বিষাক্ত দেশি মদ পানে অন্তত ৪৮ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এই ঘটনায় আশঙ্কাজনক অবস্থায় প্রায় ১০০ জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) আন্তর্জাতিক সংবাদমাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস এই তথ্য নিশ্চিত করেছে।

প্রতিবেদন অনুযায়ী, দেশটির ওন্দো রাজ্যের ওদিগবো এবং আইরেলে স্থানীয় সরকার এলাকায় এই গণ-বিষক্রিয়ার ঘটনা ঘটে। এ পর্যন্ত মোট ১৮২ জন আক্রান্ত হয়েছেন বলে জানা গেছে। হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের অনেকেরই কিডনি অকেজো হয়ে পড়েছে, দৃষ্টিশক্তি লোপ পেয়েছে এবং মারাত্মক মস্তিষ্কজনিত ক্ষতি হয়েছে।

প্রাথমিক তদন্তে জানা গেছে, স্থানীয়ভাবে প্রস্তুতকৃত উচ্চ অ্যালকোহলযুক্ত ঔষধি পানীয় ‘মাংকি টেইল’-এর সঙ্গে শিল্পকারখানায় ব্যবহৃত বিষাক্ত কেমিক্যাল মিথানল মেশানোর কারণে এই মর্মান্তিক ট্র্যাজেডি ঘটে। প্রায় দুই সপ্তাহ আগে অঞ্চলটিতে প্রথম মৃত্যুর খবর পাওয়া গেলেও পরবর্তীতে মৃতের সংখ্যা দ্রুত বাড়তে থাকে।

ওন্দো রাজ্য পুলিশের মুখপাত্র আবায়োমি জিমো জানান, বিষাক্ত মদ তৈরি ও বাজারজাতকরণের সঙ্গে জড়িত সন্দেহে মূল উৎপাদকসহ ১৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা বর্তমানে পুলিশি হেফাজতে রয়েছে এবং তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

আফ্রিকার সবচেয়ে জনবহুল দেশ নাইজেরিয়ার গ্রামীণ এলাকায় সরকারি নজরদারির অভাব এবং সস্তা হওয়ার কারণে স্থানীয়ভাবে তৈরি এসব মদ অত্যন্ত জনপ্রিয়। এই দুর্ঘটনার পর দেশটির খাদ্য ও ওষুধ প্রশাসন ও নিয়ন্ত্রণ সংস্থা (NAFDAC) শিশুদের নাগাল থেকে দূরে রাখা এবং অবৈধ বাজার রুখতে প্লাস্টিকের বোতল বা পাত্রে মদ বিক্রি নিষিদ্ধের উদ্যোগ নিয়েছে।

পিপল/এএইচ

সর্বশেষ সংবাদ

সম্পর্কিত সংবাদ