সৌদির তেল রপ্তানিতে নতুন বাধা, বন্ধ ইয়ানবু বন্দর

পাইপলাইনে হামলার পর সৌদির ইয়ানবু বন্দরে তেল লোডিং বন্ধ রয়েছে। এতে দেশটির তেল সরবরাহ ও রপ্তানি ব্যবস্থায় নতুন চাপ তৈরি হয়েছে...

News

Photo Collected


অনলাইন ডেস্ক

অনলাইন ডেস্ক, আরটিইউ নিউজ

প্রকাশ:

সৌদি আরবের লোহিত সাগর উপকূলের গুরুত্বপূর্ণ ইয়ানবু বন্দরে কয়েক দিন ধরে তেল লোডিং কার্যক্রম বন্ধ রয়েছে। দেশটির ইস্ট-ওয়েস্ট তেল পাইপলাইনে হামলার পর বন্দরের কার্যক্রম স্থগিত করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রের বরাতে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে মিডল ইস্ট আই এ তথ্য জানায়। শিপিং শিল্পের কয়েকটি সূত্রের বরাত দিয়ে রয়টার্সও ইয়ানবু বন্দরে তেল লোডিং স্থগিত থাকার বিষয়টি জানিয়েছে।

গত সপ্তাহে ইরান-সমর্থিত ইরাকি একটি সশস্ত্র গোষ্ঠী সৌদি আরবের ইস্ট-ওয়েস্ট তেল পাইপলাইনে ড্রোন হামলা চালায় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। হামলার পর সৌদি কর্তৃপক্ষ পাইপলাইনটি বন্ধ করে দেয়। এই পাইপলাইনের মাধ্যমে দেশটির পূর্বাঞ্চল থেকে লোহিত সাগর উপকূলে তেল সরবরাহ করা হয় এবং পরে ইয়ানবু বন্দর থেকে জাহাজে করে তা বিভিন্ন দেশে রপ্তানি করা হয়।

হরমুজ প্রণালিতে তেল পরিবহনে বাধা তৈরি হওয়ার পর সৌদি আরব বিকল্প হিসেবে লোহিত সাগরের বাব এল-মান্দেব রুট ব্যবহার করে তেল রপ্তানি বাড়িয়েছিল। তবে পাইপলাইনে হামলার পর ইয়ানবু বন্দরের কার্যক্রমও বন্ধ থাকায় দেশটির তেল সরবরাহ ও রপ্তানি ব্যবস্থায় অতিরিক্ত চাপ তৈরি হয়েছে।

তেল লোডিং বন্ধ থাকার বিষয়ে সৌদি আরবের রাষ্ট্রীয় তেল কোম্পানি আরামকো এখনো কোনো মন্তব্য করেনি।

এদিকে লোহিত সাগরের একদিকে বাব এল-মান্দেব প্রণালি এবং অন্যদিকে সুয়েজ খাল থাকায় অঞ্চলটির নিরাপত্তা পরিস্থিতি আন্তর্জাতিক জ্বালানি ও নৌপরিবহন ব্যবস্থার জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ইয়েমেনের হুথি বিদ্রোহীরা গত সপ্তাহে লোহিত সাগরের বন্দরনগরী মোখা নিয়ন্ত্রণে নিয়ে বাব এল-মান্দেব দিয়ে সৌদি জাহাজ চলাচলে বাধা দেওয়ার ঘোষণা দিয়েছে। তাদের সরিয়ে দিতে সৌদি আরব ও ইয়েমেনের সরকারি বাহিনী অভিযান চালাচ্ছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

পিপল/ এএইচ

সর্বশেষ সংবাদ

সম্পর্কিত সংবাদ