পাকিস্তান ইমরান খানের দুই বোনকেও গ্রেপ্তার করেছে

আলেমা খানের পর এবার ইমরান খানের আরও দুই বোন উজমা ও নোরিনকে ৩০ দিনের জন্য আটক করেছে পাকিস্তান পুলিশ।

News

Photo Collected


অনলাইন ডেস্ক

অনলাইন ডেস্ক, আরটিইউ নিউজ

প্রকাশ:

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের আরও দুই বোনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার লাহোরে চিকিৎসক উজমা খান ও নোরিন নিয়াজিকে আটক করা হয়। এর একদিন আগে ইমরানের আরেক বোন আলেমা খানকেও গ্রেপ্তার করা হয়েছিল।

পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) এক মুখপাত্রের বরাত দিয়ে ডন জানায়, উজমা খান ও নোরিন নিয়াজিকে ৩০ দিনের জন্য আটক রাখার নির্দেশ দেওয়া হয়েছে। আগামী ২৭ সেপ্টেম্বর পিটিআইয়ের ঘোষিত বিক্ষোভ ও রাজধানীমুখী মার্চের আগে এ পদক্ষেপ নেওয়া হলো।

পিটিআইয়ের মুখপাত্র শেখ ওয়াকাস আকরাম সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এ গ্রেপ্তারের নিন্দা জানান। তিনি পাঞ্জাব সরকার ও পুলিশের বিরুদ্ধে আইনবহির্ভূত পদক্ষেপ নেওয়ার অভিযোগ করেন।

এর আগে রোববার লাহোরের ডেপুটি কমিশনারের নির্দেশে আলেমা খানকে ৩০ দিনের জন্য আটক করা হয়। জেলা প্রশাসনের পক্ষ থেকে বলা হয়, গোয়েন্দা তথ্য অনুযায়ী জনসমাগমস্থলে তাঁর উপস্থিতি জননিরাপত্তার জন্য গুরুতর হুমকি তৈরি করতে পারে।

আগামী ২৭ সেপ্টেম্বর দেশব্যাপী বিক্ষোভ ও রাজধানী ইসলামাবাদ অভিমুখে মার্চের ডাক দিয়েছে পিটিআই। দলটির দাবি, ইমরান খানকে কারাগার থেকে মুক্তি দিতে হবে এবং সংবিধানের প্রাধান্য নিশ্চিত করতে হবে।

পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নাকভি এর আগে বলেছেন, প্রস্তাবিত বিক্ষোভ ও মার্চ ঠেকাতে সরকার প্রয়োজনীয় সব ব্যবস্থা নেবে।

পিটিআইয়ের কর্মী-সমর্থকদের বিরুদ্ধে অভিযানের খবরের মধ্যেই ইমরান খানের তিন বোনকে আটকের ঘটনা ঘটল। আগামী ২৭ সেপ্টেম্বরের কর্মসূচিকে কেন্দ্র করে সরকার ও পিটিআইয়ের মধ্যে উত্তেজনাও বেড়েছে।

কেএইচ

সর্বশেষ সংবাদ

সম্পর্কিত সংবাদ