যুক্তরাষ্ট্রকে ইরানের ৭ শর্ত, না মানলে ‘চূড়ান্ত যুদ্ধের’ হুঁশিয়ারি

যুক্তরাষ্ট্রকে ৭ শর্ত দিল ইরান; না মানলে মধ্যপ্রাচ্যে ‘চূড়ান্ত যুদ্ধের’ হুঁশিয়ারি সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের...

News

Photo Collected


অনলাইন ডেস্ক

অনলাইন ডেস্ক, আরটিইউ নিউজ

প্রকাশ:

চলমান মধ্যপ্রাচ্য সংঘাত নিরসনে এবং সম্ভাব্য সংলাপের পথ উন্মুক্ত করতে যুক্তরাষ্ট্রের সামনে সাতটি সুনির্দিষ্ট শর্ত দিয়েছে ইরান। কাতারি মধ্যস্থতাকারীদের মাধ্যমে ওয়াশিংটনের কাছে এই প্রস্তাব পাঠানো হয়েছে। তেহরানের পক্ষ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে—মার্কিন প্রশাসন এসব দাবি না মানলে অঞ্চলে 'চূড়ান্ত যুদ্ধের' মুখোমুখি হতে প্রস্তুত থাকতে হবে।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম আলজাজিরার এক প্রতিবেদনে জানানো হয়, ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব মহসিন রেজাই শর্ত পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (X) দেওয়া এক পোস্টে তিনি জানান, দোহার মাধ্যমে বার্তা ইতিমধ্যে মার্কিন প্রশাসনের কাছে পৌঁছানো হয়েছে এবং তেহরান এখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আনুষ্ঠানিক প্রতিক্রিয়ার জন্য অপেক্ষা করছে।

মহসিন রেজাই জানান, ইরানের মূল দাবিগুলোর মধ্যে রয়েছে—সব যুদ্ধক্ষেত্রে অবিলম্বে কার্যকর যুদ্ধবিরতি ঘোষণা, আন্তর্জাতিক ব্যাংকে অবরুদ্ধ থাকা ইরানি আর্থিক সম্পত্তি অবমুক্ত করা এবং দেশটির ওপর থেকে নৌ-অবরোধ প্রত্যাহার করা। তিনি স্পষ্ট করেন, নতুন করে দ্বিপক্ষীয় যেকোনো আলোচনা শুরুর জন্য এই ৭ দফা মানা বাধ্যতামূলক।

আলজাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে রেজাই বলেন, "হুমকি দিয়ে ইরানের কাছ থেকে কিছুই আদায় সম্ভব নয়। ওয়াশিংটনকে বাস্তবমুখী সিদ্ধান্ত নিতে হবে, অন্যথায় বড় বিপর্যয় এড়ানো সম্ভব নয়।"

চলতি বছরের ফেব্রুয়ারি মাসে ইরানজুড়ে মার্কিন ও ইসরায়েলি বিমান হামলার পর পুরো মধ্যপ্রাচ্যজুড়ে তীব্র সামরিক উত্তেজনা ছড়িয়ে পড়ে। বিগত মাসে পূর্ববর্তী সমঝোতা স্মারকের মেয়াদ শেষ হলে কাতার ও পাকিস্তানের উদ্যোগে পুনরায় কূটনৈতিক আলোচনার প্রচেষ্টা শুরু হয়।

এদিকে মার্কিন বাহিনীর নতুন বিমান হামলার আশঙ্কায় সামরিক কৌশলে বড় পরিবর্তন এনেছে তেহরান। রেজাই জানান, পারস্য উপসাগর, ওমান উপসাগর ও আরব সাগরে থাকা মার্কিন সামরিক ঘাঁটি ও রণতরীগুলোকে লক্ষ্য করে নতুন প্রতিরক্ষা পরিকল্পনা সাজানো হয়েছে। সম্প্রতি বহু-সংযুক্ত ওয়ারহেডসহ জাহাজবিধ্বংসী ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষাও চালিয়েছে ইরান।

নিরাপত্তা প্রধান সতর্ক করে জানান, নতুন করে মার্কিন আগ্রাসন চালানো হলে মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনার পাশাপাশি আমেরিকান বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলোকেও সরাসরি আক্রমণের আওতায় আনা হবে। এনপিটি (NPT) চুক্তি ও পারমাণবিক অস্ত্রবিরোধী ফতোয়া প্রসঙ্গে তিনি বলেন, ইরান এখনো এনপিটি ত্যাগ করেনি, তবে যুক্তরাষ্ট্রের আগ্রাসী পদক্ষেপ তেহরানকে পারমাণবিক নীতি পুনর্মূল্যায়নে বাধ্য করতে পারে।

পিপল/এএইচ

সর্বশেষ সংবাদ

সম্পর্কিত সংবাদ