প্রোস্টেটের স্বাস্থ্য ভালো রাখতে ও ক্যানসারের ঝুঁকি কমাতে দরকারি ৫ ব্যায়াম

প্রোস্টেট সুস্থ রাখতে ও ক্যানসারের ঝুঁকি কমাতে কার্যকর ব্যায়ামের নির্দেশিকা; চিকিৎসা বিশেষজ্ঞদের পরামর্শ...

News

Photo Collected


অনলাইন ডেস্ক

অনলাইন ডেস্ক, আরটিইউ নিউজ

প্রকাশ:

বিশ্বজুড়ে পুরুষদের মধ্যে প্রোস্টেট ক্যানসারসহ নানা ধরনের প্রোস্টেট সংক্রান্ত সমস্যা বৃদ্ধির প্রেক্ষাপটে নিয়মিত শারীরিক অনুশীলনের ওপর জোর দিচ্ছেন চিকিৎসা বিশেষজ্ঞরা। অ্যারোবিক ওয়ার্কআউট, স্ট্রেন্থ ট্রেনিং এবং পেলভিক-ফ্লোর অনুশীলনের সমন্বয়ে গঠিত একটি সহজ ফিটনেস রুটিন প্রোস্টেটের কার্যকারিতা স্বাভাবিক রাখতে এবং ক্যানসারের ঝুঁকি কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।

বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে পুরুষদের ক্ষেত্রে 'বেনাইন প্রোস্টেটিক হাইপারপ্লাসিয়া' বা বিপিএইচ (প্রোস্টেট বড় হয়ে যাওয়া), ক্রনিক প্রোস্টেটাইটিস (প্রোস্টেটের প্রদাহ) এবং প্রোস্টেট ক্যানসারের ঝুঁকি বৃদ্ধি পায়। ৫০ বছর পার হওয়া প্রতি তিনজনের একজন পুরুষ বিপিএইচ-জনিত মূত্রনালির সমস্যায় ভোগেন। যুক্তরাজ্যে প্রতি ৮ জন পুরুষের মধ্যে একজন প্রোস্টেট ক্যানসারে আক্রান্ত হন, যা পুরুষদের ক্যানসারের মধ্যে সর্বাধিক।

যুক্তরাজ্যের বেডফোর্ড ও অ্যাডেনব্রুকস হাসপাতালের কনসালট্যান্ট অনকোলজিস্ট প্রফেসর রবার্ট থমাস জানান, নিয়মিত কায়িক পরিশ্রম শরীরের ওজন নিয়ন্ত্রণে রাখে, ইনসুলিন সংবেদনশীলতা বাড়ায় এবং প্রদাহ কমায়—যা প্রোস্টেট বড় হওয়া ও ক্যানসার কোষ সৃষ্টির প্রক্রিয়া প্রতিরোধে সাহায্য করে। বিখ্যাত চিকিৎসা সাময়িকী দ্য ল্যানসেট অনকোলজি-তে প্রকাশিত গবেষণাতেও দেখা গেছে, অ্যারোবিক ও রেসিস্ট্যান্স এক্সারসাইজের সংমিশ্রণ প্রোস্টেট ক্যানসারের হরমোন থেরাপি চলাকালীন পেশি ক্ষয় ও ক্লান্তি দূর করতে সহায়ক।

বিশেষজ্ঞরা প্রোস্টেটের সুরক্ষায় প্রধানত তিন ধরনের ব্যায়ামের ওপর জোর দিয়েছেন:

  • অ্যারোবিক ব্যায়াম: হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের এক গবেষণায় দেখা গেছে, সপ্তাহে দুই থেকে তিন ঘণ্টা দ্রুত হাঁটলে স্নায়ুতন্ত্র শান্ত থাকে এবং মূত্রনালির সমস্যা প্রায় ২৫ শতাংশ কমে যায়।

    অ্যারোবিক এক্সারসাইজ | ঘরেই শুরু করুন ফিটনেস জার্নি | Shajgoj
  • স্ট্রেন্থ ট্রেনিং: সপ্তাহে অন্তত দুদিন স্কোয়াট বা ডাম্বেল নিয়ে ওয়েট ট্রেনিং করলে শরীরের মেদ কমে ও ইনসুলিনের মাত্রা নিয়ন্ত্রণে থাকে, যা প্রোস্টেটের প্রদাহ হ্রাস করে।

    7 Strength Training Exercises for Women (With Video)
  • পেলভিক-ফ্লোর ড্রিল: প্রোস্টেট সার্জারি-পরবর্তী মূত্রনালির নিয়ন্ত্রণ পুনরুদ্ধার করতে বা প্রোস্টেটাইটিসের দীর্ঘস্থায়ী ব্যথা কমাতে নির্দিষ্ট পেলভিক এক্সারসাইজ দারুণ কার্যকর।

    Pelvic Floor Archives - Page 2 of 3 - Z-Health

প্রোস্টেট সুস্থ রাখার ৫টি অপরিহার্য ব্যায়াম

১. স্টেপ-আপস (Step-ups): নিচু ধাপ বা সিঁড়িতে এক পা দিয়ে উঠে আবার নামার এই ব্যায়ামটি হৃদযন্ত্রের কার্যক্ষমতা ও পায়ের শক্তি বৃদ্ধি করে

9 Stepup Workout Variations for Leg Strength and Power | MyFitnessPal

২. সিট-টু-স্ট্যান্ড (Sit-to-stand): চেয়ারের সামনে বসে হাত না ছুঁয়ে সোজা হয়ে দাঁড়ানো এবং পুনরায় বসার অভ্যাস বয়সের সঙ্গে সঙ্গে শরীরের নিচের অংশের পেশি শক্তিশালী রাখে

The sit-to-stand (STS) test evaluates lower-body strength, endurance, balance, and fall risk. It involves rising from a seated position to a full stand and returning to a seated position as quickly… |

৩. ডাম্বেল স্কোয়াট (Dumbbell squat): বুকে ডাম্বেল ধরে রেখে স্কোয়াট করলে শরীরের বড় পেশিগুলো একসাথে কাজ করে, যা বিশেষ করে হরমোন থেরাপি নেওয়া রোগীদের পেশি ক্ষয় রোধে সাহায্য করে

9 Dumbbell Squat Variations For a Low Kit Leg Day

৪. বেলি ব্রিদিং (Belly breathing): পেটে হাত রেখে ধীরে ধীরে বুক না ফুলিয়ে পেট ফুলিয়ে শ্বাস নেওয়া ও ছাড়ার এই ব্যায়ামটি পেলভিক-ফ্লোরের পেশিগুলোকে শিথিল করে এবং দীর্ঘস্থায়ী ব্যথা কমায়

The Benefits Of Belly Breathing | Florida Health Care News

৫. স্ট্যান্ডিং পেলভিক-ফ্লোর সংকোচন (Standing pelvic-floor contraction): সোজা হয়ে দাঁড়িয়ে পেলভিক অঞ্চলের পেশি ওপরের দিকে টেনে ধরে রাখা ও ছেড়ে দেওয়া (পেলভিক সংকোচন) প্রস্রাব নিয়ন্ত্রণে সহায়ক ভূমিকা রাখে

Top 10 Pelvic Floor Exercises for Women

পিপল/এএইচ

সর্বশেষ সংবাদ

সম্পর্কিত সংবাদ