ফ্যাটি লিভারের আসল শত্রু ফ্যাট নয়, বরং চিনি ও অস্বাস্থ্যকর খাবার। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী জেনে নিন ফ্যাটি লিভার নিয়ন্ত্রণে কোন খাবারগুলো খাওয়া নিরাপদ...

Photo Collected

অনলাইন ডেস্ক, আরটিইউ নিউজ
ফ্যাটি লিভার মূলত লিভারে অতিরিক্ত চর্বি জমার কারণে হয়। অস্বাস্থ্যকর জীবনযাপন, প্রক্রিয়াজাত খাবার ও মদ্যপান এর প্রধান কারণ। অনেকের ধারণা, ফ্যাটি লিভার হলে খাদ্যতালিকা থেকে ফ্যাট বা চর্বি একদম বাদ দিতে হবে। তবে চিকিৎসকদের মতে, এই ধারণাটি সম্পূর্ণ সঠিক নয়।
চিকিৎসক এস.এ মল্লিকের মতে, ফ্যাটি লিভারের রোগীদের জন্য ফ্যাটের চেয়েও অনেক বেশি ক্ষতিকর হলো চিনি এবং কার্বোহাইড্রেট। যারা অতিরিক্ত নরম পানীয়, শরবত, ফলের রস, প্রক্রিয়াজাত খাবার এবং ময়দার তৈরি খাবার খান, তাঁদের ক্ষতি বেশি হয়।
সব ফ্যাট ক্ষতিকর নয়। বরং স্বাস্থ্যকর ফ্যাট লিভারের রোগীদের জন্য উপকারী হতে পারে। খাদ্যতালিকায় স্বাস্থ্যকর ফ্যাটের ভালো বিকল্পগুলো হলো বড় মাছ, বাদাম, রকমারি বীজ ও অলিভ অয়েল।
স্বাস্থ্যকর খাবার হলেও তা অতিরিক্ত খাওয়া যাবে না; পরিমাণের প্রতি নজর রাখতে হবে। ডায়েটে স্বাস্থ্যকর ফ্যাটের পাশাপাশি পর্যাপ্ত পরিমাণে ফাইবার এবং লিন প্রোটিন রাখতে হবে।
পিপল/এএইচ











