কোলেস্টেরল নিয়ন্ত্রণে নতুন গাইডলাইন প্রকাশ মার্কিন হৃদরোগ বিশেষজ্ঞদের

কোলেস্টেরল নিয়ন্ত্রণে নতুন গাইডলাইন দিয়েছে মার্কিন হৃদরোগ বিশেষজ্ঞরা। আগেভাগে চিকিৎসা, নিয়মিত পরীক্ষা ও LDL কম রাখার ওপর জোর দেওয়া হয়েছে...

News

Photo Collected


অনলাইন ডেস্ক

অনলাইন ডেস্ক, আরটিইউ নিউজ

প্রকাশ:

কোলেস্টেরল নিয়ন্ত্রণ ও হৃদরোগের ঝুঁকি কমাতে নতুন নির্দেশনা প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের হৃদরোগ বিশেষজ্ঞরা। নতুন গাইডলাইনে দীর্ঘমেয়াদি হৃদরোগের ঝুঁকি কমাতে আগেভাগেই কোলেস্টেরল ও অন্যান্য ক্ষতিকর রক্তের চর্বি নিয়ন্ত্রণের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

বিশেষজ্ঞদের মতে, রক্তে অতিরিক্ত মাত্রায় থাকা ‘খারাপ’ কোলেস্টেরল বা LDL ধীরে ধীরে ধমনিতে জমে গিয়ে রক্তপ্রবাহে বাধা সৃষ্টি করতে পারে। এর ফলে হার্ট অ্যাটাক ও স্ট্রোকের ঝুঁকি বাড়ে। তবে শুধু LDL নয়, অন্যান্য লিপিড ও লিপোপ্রোটিনের অস্বাভাবিক মাত্রাও হৃদরোগের ঝুঁকি বাড়াতে পারে।

Experts Have Issued New US Guidelines For How to Manage Cholesterol

নতুন নির্দেশনায় শিশুদের ক্ষেত্রেও কোলেস্টেরল পরীক্ষার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। আগে পরীক্ষা না করা হলে ৯ থেকে ১১ বছর বয়সের মধ্যে শিশুদের কোলেস্টেরল পরীক্ষা করার পরামর্শ দেওয়া হয়েছে। তবে পরিবারের কারও গুরুতর হৃদরোগ বা কোলেস্টেরলজনিত রোগের ইতিহাস থাকলে আরও কম বয়সে, এমনকি দুই বছর বয়স থেকেও পরীক্ষা শুরু করার কথা বলা হয়েছে।

প্রাপ্তবয়স্কদের হৃদরোগের ঝুঁকি নির্ধারণে PREVENT নামে নতুন একটি ঝুঁকি নিরূপণ পদ্ধতি ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে। ৩০ থেকে ৭৯ বছর বয়সী ব্যক্তিদের ক্ষেত্রে এই পদ্ধতির মাধ্যমে ১০ বছর ও ৩০ বছরের হৃদরোগের ঝুঁকি হিসাব করা যাবে।

Experts Have Issued New US Guidelines For How to Manage Cholesterol

বিশেষজ্ঞরা বলছেন, স্বাস্থ্যকর জীবনযাপন—বিশেষ করে সুষম খাবার, নিয়মিত শরীরচর্চা এবং অন্যান্য স্বাস্থ্যকর অভ্যাস—কোলেস্টেরল নিয়ন্ত্রণের প্রথম ধাপ হওয়া উচিত। তবে জীবনযাপনে পরিবর্তনের পরও কোলেস্টেরলের মাত্রা কাঙ্ক্ষিত পর্যায়ে না এলে আগের তুলনায় দ্রুত ওষুধ ব্যবহারের বিষয়টি বিবেচনা করার পরামর্শ দেওয়া হয়েছে।

নতুন গাইডলাইনে LDL কোলেস্টেরলের জন্য নির্দিষ্ট লক্ষ্যমাত্রাও নির্ধারণ করা হয়েছে। সীমান্তবর্তী বা মাঝারি ঝুঁকির ক্ষেত্রে LDL-C ১০০ mg/dL-এর নিচে রাখার পরামর্শ দেওয়া হয়েছে। উচ্চ ঝুঁকির রোগীদের ক্ষেত্রে লক্ষ্যমাত্রা ৭০ mg/dL-এর নিচে এবং হৃদরোগে আক্রান্ত খুব উচ্চঝুঁকির রোগীদের ক্ষেত্রে ৫৫ mg/dL-এর নিচে রাখার কথা বলা হয়েছে।

কোলেস্টেরল কমাতে স্ট্যাটিনকে প্রধান ওষুধ হিসেবে বিবেচনা করা হলেও নতুন নির্দেশনায় ezetimibe, bempedoic acid, PCSK9 inhibitor এবং inclisiran-এর মতো অন্যান্য ওষুধের কথাও উল্লেখ করা হয়েছে।

বিশেষজ্ঞরা বলছেন, দীর্ঘ সময় ধরে LDL কোলেস্টেরলের মাত্রা কম রাখা ভবিষ্যতে হার্ট অ্যাটাক ও স্ট্রোকের ঝুঁকি উল্লেখযোগ্যভাবে কমাতে পারে। তাই নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা এবং প্রয়োজন অনুযায়ী দ্রুত চিকিৎসা শুরু করার ওপর জোর দেওয়া হয়েছে।

নতুন নির্দেশনাটি Journal of the American College of Cardiology-তে প্রকাশিত হয়েছে।

সর্বশেষ সংবাদ

সম্পর্কিত সংবাদ