২০২৭ সালের এসএসসি নিয়ে বড় খবর

২০২৭ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা ১৪ মার্চ থেকে শুরু হয়ে ১৫ এপ্রিল পর্যন্ত চলবে। পূর্ণাঙ্গ সময়সূচি পরে প্রকাশ করা হবে...

News

Photo Collected


অনলাইন ডেস্ক

অনলাইন ডেস্ক, আরটিইউ নিউজ

প্রকাশ:

২০২৭ সালের এসএসসি ও সমমানের পরীক্ষার সম্ভাব্য সময়সূচি ঘোষণা করা হয়েছে। আগামী বছরের ১৪ মার্চ থেকে শুরু হয়ে পরীক্ষা চলবে ১৫ এপ্রিল পর্যন্ত।

সোমবার বিষয়টি নিশ্চিত করেছেন আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান।তিনি জানান, ২০২৭ সালের এসএসসি পরীক্ষা ১৪ মার্চ শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরীক্ষা শেষ হবে ১৫ এপ্রিল। তবে পরীক্ষার পূর্ণাঙ্গ বিষয়ভিত্তিক সময়সূচি পরবর্তী সময়ে প্রকাশ করা হবে। অর্থাৎ, প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী ১৪ মার্চ থেকে ১৫ এপ্রিল পর্যন্ত এসএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

একাদশে ভর্তি শুরু ২ সেপ্টেম্বর এদিকে ২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির নীতিমালা প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ।

নীতিমালা অনুযায়ী, আগামী ২ সেপ্টেম্বর থেকে একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন শুরু হবে। আবেদন করা যাবে ১০ সেপ্টেম্বর পর্যন্ত।

ভর্তি-সংক্রান্ত কার্যক্রম শেষ হওয়ার পর আগামী ২৩ সেপ্টেম্বর থেকে একাদশ শ্রেণির ক্লাস শুরু হওয়ার কথা রয়েছে।

পিপল/এএইচ

সর্বশেষ সংবাদ

সম্পর্কিত সংবাদ